উদ্দীপক (ii)-এ ঘরের কর্ত্রীর সাথে 'মমতাদি' গল্পের ছোটোকর্তার মায়ের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: গৃহকর্মীদের প্রতি সদয় ও মানবিক আচরণের দিক থেকে উদ্দীপক (ii)-এর গৃহকর্ত্রীর সাথে 'মমতাদি' গল্পের ছোটকর্তার মায়ের বৈসাদৃশ্য রয়েছে। 'মমতাদি' গল্পের মমতাদি একজন দক্ষ গৃহকর্মী। মর্যাদাসম্পন্ন ঘরের মেয়ে হয়েও অভাবের কারণে বাধ্য হয়ে তাকে গল্পকথকদের বাড়িতে গৃহকর্মীর কাজ নিতে হয়। তবে অল্পদিনের মধ্যেই সে বাড়ির সকলে তাকে আপন করে নেয়। বিশেষ করে গল্পকথকের মা সর্বদাই তার প্রতি সহানুভূতিশীল থেকেছে, যা মমতাদিকে পরিবারটির সাথে আত্মীক বন্ধনে আবদ্ধ করেছে। উদ্দীপক (ii)-এর কবিতাংশে এক গৃহকর্মীর মনোযাতনার কথা ফুটে উঠেছে। দারিদ্র্যের কারণে বাধ্য হয়ে তাকে অন্যের বাড়িতে কাজ নিতে হয়। কিন্তু সে বাড়ির গৃহকর্ত্রী রুক্ষ স্বভাবের মানুষ। তিনি প্রায়ই ঐ গৃহকর্মীর সাথে অত্যন্ত বাজে আচরণ করেন। এমনকি শারীরিকভাবে লাঞ্চিত করে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। পক্ষান্তরে, 'মমতাদি' গল্পের ছোটোকর্তা তথা গল্পকথকের মা সর্বদাই মমতাদির প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার আন্তরিকতার কারণেই মমতাদি এ বাড়িতে চাকরি ছাড়ার কথা ভাবতে পারেননি। অর্থাৎ উদ্দীপক (ii)-এর কবিতাংশের গৃহকর্ত্রী অত্যাচারী ও রুক্ষ স্বভাবের মানুষ হলেও 'মমতাদি' গল্পের কথকের মা মমতাদির প্রতি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল। এদিক থেকে তাদের মধ্যে বৈসাদৃশ্য প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
উদ্দীপক (ii)-এ ঘরের কর্ত্রীর সাথে 'মমতাদি' গল্পের ছোটোকর্তার মায়ের…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর