মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?
উত্তর: মমতাদির প্রথম দিকের শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার আচরণ লক্ষ করে খোকার মনে হয়েছে, মমতাদি যেন ছায়াময়ী মানবী। খোকা মমতাদির সঙ্গে ভাব করতে চেয়েছিল। কিন্তু প্রথম দিন কাজে এসে মমতাদি সবাইকে উপেক্ষা করে চলল। মমতাদি কাজগুলোকে আপন করে নিল, মানুষগুলোর দিকে ফিরেও দেখল না। মমতাদি তার আচরণের কারণে খোকার ধরা-ছোঁয়ার অতীত হয়ে থাকল। আর মমতাদির এমন শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার আচরণের কারণে খোকার মনে হলো মমতাদি যেন 'ছায়াময়ী মানবী'। উত্তরের মূলকথা : মমতাদি নীরব শব্দহীন হয়ে সকল কাজ করায় তাকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?
উত্তর