উদ্দীপকের আসমা বেগমের সাথে 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রীর বৈসাদৃশ্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আসমা বেগমের সাথে 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রীর মনমানসিকতায় বৈসাদৃশ্য রয়েছে। আমাদের সমাজে গৃহকর্মে নিয়োজিত মানুষেরা অবহেলার শিকার হয়। আমরা ভুলে যাই তারাও আমাদের মতো মানুষ। অভাবে পড়ে তারা অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য হয়। তারাও গৃহকর্ত্রীর কাছে স্নেহ-মমতা প্রত্যাশা করে। 'মমতাদি' গল্পের মমতাদির গৃহকর্ত্রী মানবিক চেতনার অধিকারী একজন নারী। তিনি বাড়ির কাজের লোক মমতাদির সঙ্গে আন্তরিক ব্যবহার করেছেন। তাকে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন। গৃহকর্ত্রী হয়েও মমতাদির আত্মমর্যাদা সমুন্নত রাখেন। মমতাদির সুবিধা-অসুবিধার কথা চিন্তা করেছেন। অন্যদিকে উদ্দীপকের আসমা বেগম কল্পনার সঙ্গে অমানবিক আচরণ করে। কল্পনা শত কাজ করেও আসমা বেগমের সন্তুষ্টি অর্জন করতে পারেনি। একটু ত্রুটিবিচ্যুতি হলেই কটূক্তি ও তিরস্কার করেছে। সে আন্তরিক ও সুহূদয় নয়। তাই বলা যায় যে, উদ্দীপকের আসমা বেগমের সঙ্গে আলোচ্য গল্পের গৃহকর্ত্রীর বৈসাদৃশ্য মানসিকতায়।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
উদ্দীপকের আসমা বেগমের সাথে 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রীর বৈসাদৃশ্য বর…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর