উদ্দীপকটি 'মমতাদি' গল্পের সমগ্রভাবকে ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকটি 'মমতাদি' গল্পের সমগ্রভাব নয়, আংশিক ভাব ধারণ করে। 'মমতাদি' গল্পের মমতাদি ব্রাহ্মণকন্যা হয়েও অভাবের কারণে পরের বাড়িতে রাঁধুনির কাজ নিয়েছে। রাঁধুনী হিসেবে কাজ নিলেও তার মধ্যে আত্মসম্মানবোধ ছিল প্রবল। তাই রাঁধুনী কাজটিকে সে সহজে মেনে নিতে পারেনি। রাঁধুনি বলায় তার মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। উদ্দীপকের মনিরা একজন গৃহকর্মী। সে অন্যের বাড়িতে কাজ করে। তার অভাবের সংসার। বাড়ির যাবতীয় কাজ সে করে দেয়। আমান সাহেবের মা-মরা সন্তানদেরকে সে লালন-পালন করে। এ বিষয়গুলো মমতাদির মধ্যে বিদ্যমান। তবে আত্মসম্মানবোধ মমতাদির মাঝে যেমন ফুটে উঠেছে তেমনিভাবে তা মনিরার মাঝে লক্ষণীয় নয়। মনিরা যেমন আমান সাহেব ও তার সন্তানদের কাছ থেকে ভালোবাসা পেয়েছে তেমনি মমতাদিও পেয়েছে। 'মমতাদি' গল্পে বর্ণিত, মমতাদি কাজে বেরিয়েছে স্বামীর চাকরি নেই বলে। পক্ষান্তরে, মনিরার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়। পরিবারে নেমে আসে অভাব-অনটন। তাই সে আমান সাহেবের বাসায় কাজ নেয়। উভয়েই গৃহকর্মী। তবে কারণ ভিন্ন। মমতার বাড়িতে স্বামী আর একছেলে আছে। কিন্তু মনিরার কেউ নেই। কারণ বিয়ের অল্প দিন পরেই তার স্বামী মারা যায়। অন্যদিকে গল্পের বিষয়-পরিসর বিস্তৃত কিন্তু উদ্দীপকের বিষয় সংক্ষিপ্ত। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকটি গল্পের সমগ্রভাব ধারণ করেনি।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
উদ্দীপকটি 'মমতাদি' গল্পের সমগ্রভাবকে ধারণ করে কি? তোমার উত্তরের সপক…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর