"উদ্দীপক (i) 'সেইদিন এই মাঠ' কবিতার সমগ্রতাকে ছাপিয়ে উঠতে ব্যর্থ হয়েছে কি-না"- উদ্দীপক ও কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, উদ্দীপক-(i)-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মৃত্যুচেতনার, ও সভ্যতার নশ্বরতার দিকটি অনুপস্থিত থাকায় তা কবিতার সমগ্রতাকে ছাপিয়ে উঠতে ব্যর্থ হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি অবিনশ্বর প্রকৃতির বিপরীতে নশ্বর মানব জীবনের কথা বলেছেন। মানুষের মৃত্যু হলেও বহমান প্রকৃতি আপন নিয়মে চলতে থাকে। মানুষের স্বপ্ন গুলোও প্রকৃতির মতোই বহমান। মানুষের সৃষ্টির ধ্বংস আছে, তবে প্রকৃতি তার চিরকালীন সৌন্দর্য নিয়ে টিকে থাকে। উদ্দীপক-(i)-এ প্রকৃতির সৌন্দর্যের দিকটি প্রকাশ পেয়েছে। কবি গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ রূপের বর্ণনা দিয়েছেন। দিগন্ত জোড়া খেত, প্রজাপতির ঝাঁক প্রভৃতির সৌন্দর্য তুলনারহিত। 'সেইদিন এই মাঠ' কবিতায়ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কথা রয়েছে। এছাড়া আরও বিস্তৃত পরিসরে সভ্যতার ভাঙা-গড়া, মানুষের মৃত্যুচেতনার বিষয়গুলোও কবিতায় রয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির অনাবিল সৌন্দর্যের কথা বলা হয়েছে। মানুষের নশ্বর জীবনের মৃত্যু হলেও প্রকৃতি রূপ-রস-গন্ধ দিয়ে মানুষকে মোহিত করে। একদিকে সভ্যতার ক্ষয় হয়, অন্যদিকে চলে তার বিনির্মাণ। প্রকৃতি অপার সৌন্দর্য নিয়ে মানুষের স্বপ্ন-সাধ- কল্পনাকে তৃপ্ত করে চলে। 'সেইদিন এই মাঠ' কবিতার প্রকৃতির সৌন্দর্যের দিকটি ছাড়া অন্যান্য বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপক-(i) 'সেইদিন এই মাঠ' কবিতার সমগ্রতাকে ছাপিয়ে উঠতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
"উদ্দীপক (i) 'সেইদিন এই মাঠ' কবিতার সমগ্রতাকে ছাপিয়ে উঠতে ব্যর্থ হয়…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর