উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার যে দিক প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির অবিনশ্বরতা এবং মানুষের নশ্বরতার দিক প্রতিফলিত হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির বর্ণনায় উঠে এসেছে- মানুষ মরণশীল, আর প্রকৃতি অবিনশ্বর। মানুষের তৈরি সভ্যতা একদিন ধ্বংস হয়। মানুষেরও মৃত্যু ঘটে। কিন্তু প্রকৃতির নিয়মে তৈরি কোনোকিছুর ধ্বংস বা বিনাশ নেই। এমনকি মানুষের স্বপ্নেরও কোনো বিনাশ হয় না। উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, সাতজন নেই, কিন্তু সেই সাতজন যে টেবিলে বসতেন সেই টেবিলটা আজও আছে। তাদের ব্যবহৃত, সাতটা পেয়ালাও খালি নেই। সেই জায়গায় আজ নতুন মানুষের আবির্ভাব ঘটেছে। কিন্তু পূর্বের মানুষজন আজ নেই। অর্থাৎ মানুষ মরণশীল। সময়ের স্রোতে মানুষ হারিয়ে যায়। বিলীন হয়ে যায় তার স্মৃতি। অন্যদিকে 'সেইদিন এই মাঠ' কবিতায়ও আমরা দেখি সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ। কিন্তু মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। অথচ প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু প্রকৃতিজগৎ বহমান। তাই বলা যায় যে, উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার প্রতিফলিত দিকটি হলো প্রকৃতির অবিনশ্বরতা ও মানুষের নশ্বরতা।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার যে দিক প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর