দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যপট-২-এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের সঙ্গে মানুষের স্বপ্নের অবিনশ্বরতার বিষয় ভাবনায় প্রতিফলিত হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি তুলে ধরেছেন, পৃথিবীতে মানুষ ও মানুষের তৈরি সভ্যতা নশ্বর। মানুষের তৈরি কোনোকিছুই অবিনশ্বর হতে পারে না। এ ক্ষেত্রে প্রকৃতি অবিনশ্বর, প্রকৃতি টিকে থাকে চিরকাল। প্রকৃতির সঙ্গে টিকে থাকে মানুষের স্বপ্ন। স্বপ্নের মৃত্যু নেই। প্রকৃতির অবিনশ্বরতার সঙ্গে মানুষের স্বপ্ন ও স্বপ্নের গল্প মিলেমিশে অবিনশ্বর হয়ে ওঠে। উদ্দীপকের দৃশ্যপট-২-এ ধ্বংসের পর আবার মানুষের নবজাগরণ ঘটার কথা বলা হয়েছে। এখানে স্বদেশের মাটি, আলো, বাতাসে মিশে থাকা প্রাণের পুনর্জাগরণের দিকটি প্রতিফলিত হওয়ার বর্ণনা পাওয়া যায়। এখানে নুহের প্লাবনের চেতনা ধ্বংসের আর শান্তির কপোতের বারতা নিয়ে আসা নবজীবনের প্রত্যাশা পূরণের বিষয়। একদিকে ভাঙনে মানুষের অস্তিত্ব সংকট, অন্যদিকে নতুন চর জেগে ওঠায় মানুষের নবজীবনের জয়গান, নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা। উদ্দীপকের দৃশ্যপট-২-এর চেতনার সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার বিষয়গত চেতনার মিল লক্ষ করা যায়। আলোচ্য কবিতায় কবি মানুষের স্বপ্নের অবিনশ্বরতার কথা বলেছেন। তিনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখনও এখানকার প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন-সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। আর এর সঙ্গে মানুষের স্বপ্নও বেঁচে থাকবে। নব নব চেতনায় প্রতিফলিত হবে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি বলেছেন যে জাগতিক নিয়মে অবিনশ্বর প্রকৃতির বিপরীতে নশ্বর মানবজীবনস্রোত। মানুষ মরে গেলেও প্রকৃতির প্রবহমানতা থামে না, সময়ের ব্যবধানে কেবল ধারা বদলায়। এই ধারা বদলানোর বিষয়টির সঙ্গে দৃশ্যপট-২-এর মূলভাব একসূত্রে গাঁথা। মানুষের স্বপ্নের প্রবহমানতা প্রকৃতির সঙ্গে এক হয়ে টিকে থাকে। এভাবে দৃশ্যপট-২-এ ধ্বংসের পর নবজীবনের পদচারণা, মানুষের স্বপ্নের অবিনশ্বরতার ধারায় প্রবহমান।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবি…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর