উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার প্রতিফলিত দিক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সব শ্রেণি-পেশার মানুষের নির্বিশেষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের দিকটি প্রতিফলিত হয়েছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় মুক্তিযুদ্ধকালীন চিত্র তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আপামর জনসাধারণ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। বাঙালিদের অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। উদ্দীপকেও মুক্তিযুদ্ধে নানা শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। পাতা কুড়ানি মেয়ে থেকে শুরু করে কৃষাণ ছেলে, টিউটর, কামার বুড়ো সবাই নিজ নিজ কর্ম ফেলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্রধারণ করেছিল। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বাঙালিদের আত্মত্যাগের যে মহিমা ফুটে উঠেছে তা উদ্দীপকেও দেখা যায়। পাকিস্তানি হানাদারদের তাড়াতে উদ্দীপক ও কবিতায় আপামর জনসাধারণ আত্মত্যাগের পরিচয় দেয়। সর্বোপরি বলা যায় যে, উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সব শ্রেণির মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের দিকটিরই প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার প্রতিফলিত দিক ব…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর