'বেবিলন ছাই হয়ে আছে'- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'বেবিলন ছাই হয়ে আছে' বলতে মানবসৃষ্ট সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি বোঝানো হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি বলেছেন, মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। বেবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। এখনও মানুষ প্রতিনিয়ত গড়ে চলেছে বিভিন্ন স্থাপনা। এগুলোও এক সময় কালের গর্ভে বিলীন হয়ে যাবে। অথচ প্রকৃতির ধ্বংস নেই। তাই বেবিলনের সভ্যতা ধ্বংস প্রাপ্ত হওয়ার কথা উল্লেখ করে মানবসৃষ্ট সভ্যতার নিশ্চিত ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
'বেবিলন ছাই হয়ে আছে'- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর