"তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস”- লাইনটি ব্যাখ্যা করো।
উত্তর: "তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস" বলতে হুমায়ুনের মুমূর্ষু অবস্থা থেকে রোগ মুক্তির লক্ষণকে বোঝানো হয়েছে। 'জীবন বিনিময়' কবিতায় কবি আঁধার রাতকে কঠিন রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থার প্রতীকে তুলে ধরেছেন আর ভোরের আগমনকে রোগমুক্তির সম্ভাবনার প্রতীকে দেখেছেন। হুমায়ুনের সুস্থতার জন্য বাদশা বাবরের প্রাণবিসর্জনের প্রার্থনা কবুল হওয়ায় হুমায়ুনের রোগমুক্তির আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে পিতা বাবরের শরীরে দেখা দিয়েছে রোগের লক্ষণ। আলোচ্য পঙক্তিতে কবি হুমায়ুনের আরোগ্যলাভের দিকটিরই ইঙ্গিত দিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল
"তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস”- লাইনটি ব্যাখ্যা করো।
উত্তর