উদ্দীপকের সজীবের পারিবারিক অবস্থার সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার বৈসাদৃশ্যগত দিক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সজীবের পারিবারিক অবস্থার সঙ্গে 'জীবন বিনিময়' কবিতায় বাদশাজাদার পরিবারের সচ্ছলতার দিকটির। বৈসাদৃশ্য রয়েছে। 'জীবন' বিনিময়' কবিতায় সম্রাট বাঁবরের অসুস্থ পুত্রের প্রতি অসামান্য ভালোবাসা ও ত্যাগের বহিঃপ্রকাশ ঘটেছে। ধন-সম্পদে তিনি পরিপূর্ণ, তবুও তিনি সুখী নন। কারণ তাঁর কাছে সবচেয়ে বড়ো হলো পুত্রের জীবন রক্ষা করা। উদ্দীপকের বাবার একমাত্র সন্তান সজীব। তার পরিবার অভাব-অনটনে জর্জরিত। দরিদ্র বাবাকে নিজের রক্ত বিক্রি করে ছেলের জন্য ওষুধ কিনতে হয়েছিল। এতে তার পারিবারিক অসচ্ছলতার দিকটি খুব সহজেই অনুমান করা যায়। অন্যদিকে 'জীবন বিনিময়' কবিতার। বাদশাজাদা হুমায়ুনের বাবা প্রচুর অর্থবিত্তের অধিকারী। তাঁর কোনো। কিছুর অভাব নেই। পুত্রের সুস্থতা কামনাই তাঁর একমাত্র লক্ষ্য। এভাবে উদ্দীপকের সজীবের পারিবারিক অবস্থার সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার বাদশাজাদার সচ্ছলতার দিকটি বৈসাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল
উদ্দীপকের সজীবের পারিবারিক অবস্থার সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার বৈসাদ…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর