"তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস" বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: "তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস" চরণটিতে বাবরপুত্র হুমায়ুনের রোগমুক্তির দিকটি ফুটে উঠেছে। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের বিজ্ঞ চিকিৎসকগণ অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার আরোগ্যের আশা ত্যাগ করেন। এমতাবস্থায় এক দরবেশের কথামতো সম্রাট বাবর নিজের জীবনের শ্রেষ্ঠ ধন নিজ প্রাণের বিনিময়ে বিধাতার দরবারে পুত্রের জীবন প্রার্থনা করেন। মহান আল্লাহ তাঁর সেই প্রার্থনা কবুল করেন এবং পুত্র হুমায়ুন দ্রুত সুস্থ হতে থাকে। আলোচ্য চরণটি দ্বারা হুমায়ুনের আরোগ্যলাভের এ দিকটির প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল
"তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস" বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর