উদ্দীপকের জারা যেদিক থেকে 'জীবন বিনিময়' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জারার দুর্ঘটনা 'জীবন বিনিময়' কবিতার হুমায়ুনের কঠিন রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'জীবন বিনিময়' কবিতায় মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয়। রাজ্যের বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন। জনৈক দরবেশের পরামর্শে তিনি নিজের প্রাণের বিনিময়ে পুত্র হুমায়ুনের প্রাণ রক্ষা করেন। উদ্দীপকের জারা তার বাবার আদরের মেয়ে। দিনমজুর বাবা তার সন্তানকে অনেক ভালোবাসে। এই জারা একদিন দুর্ঘটনার শিকার হয়। 'জীবন বিনিময়' কবিতার হুমায়ুন মোগল সম্রাট বাবরের পুত্র। হুমায়ুন একবার কঠিন রোগে আক্রান্ত হয়। রাজ্যের বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁর জীবনের আশা ছেড়ে দেন তখন বাবার প্রাণের বিনিময়ে সে রক্ষা পায়। উদ্দীপকের জারার দুর্ঘটনা এবং 'জীবন বিনিময়' কবিতার হুমায়ুনের কঠিন রোগকে তাই সাদৃশ্যপূর্ণ বলা চলে।
SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল
উদ্দীপকের জারা যেদিক থেকে 'জীবন বিনিময়' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ত…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর