নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কর্মস্পৃহার অভাবে আজ আমরা হয়ে আছি সকলের চেয়ে দীন। যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে, তারাই আজ হচ্ছে সকলের দ্বারে ভিখারি। Q. উদ্দীপকে 'নিরীহ বাঙালি' প্রবন্ধে বাঙালি চরিত্রের প্রতিফলিত দিকটি হলো- i. ভোজনপ্রিয়তা ii. অলসতা iii. কর্মবিমুখতা নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালি জাতির অলসতা ও কর্মবিমুখতার নানা দিক তুলে ধরেছেন। তারা অন্যের কাছে ভিক্ষা চায়। বাঙালির ভোজনপ্রিয়তার দিকটি প্রবন্ধে থাকলেও উদ্দীপকে নেই।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · MCQ