'নিরীহ বাঙালি' প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বৈসাদৃশ্য নিরূপণ করো।
উত্তর: বাঙালির সাহসিকতার পরিচয় উপস্থাপনে উদ্দীপকের সঙ্গে-নিরীহ বাঙালি' প্রবন্ধের বৈসাদৃশ্য বিদ্যমান। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে নিরীহ বাঙালি বলতে লেখিকা এমন এক জাতি বুঝিয়েছেন যারা শান্ত, অলস ও নিষ্ক্রিয়। এই নিরীহতাকে হচ্ছে একধরনের স্থবিরতা ও অলসতা, যা বাঙালির জীবনে উন্নতি ও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালি চরিত্রের নেতিবাচক দিকসমূহ তুলে ধরেছেন। তাঁর মতে বাঙালিরা পরিশ্রম করতে চায় না। তাই কৃষিকাজ অপেক্ষা কৃষি বিষয়ে পড়াশোনার দিকে তাদের বেশি ঝোঁক। বাণিজ্যের কঠিন পরিশ্রমকে তারা বর্জন করে বাণিজ্যকে সহজ ও সুসাধ্য করেছে। উদ্দীপকে 'নিরীহ বাঙালি' প্রবন্ধে বর্ণিত বাঙালি চরিত্রের বিপরীত বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। এখানে একজন নারীর সাহসিকতার পরিচয় ফুটে উঠেছে। অপরের বিপদ দেখে তিনি বসে, থাকতে পারেননি, অবিরাম কাজ করেছেন। এভাবে বাঙালির সাহসিকতার পরিচয় উপস্থাপনে 'নিরীহ বাঙালি' প্রবেন্ধের সঙ্গে উদ্দীপকের বৈসাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
'নিরীহ বাঙালি' প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বৈসাদৃশ্য নিরূপণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর