"উদ্দীপকটি 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বিপরীত ভাবেরই ধারক।" মন্তব্যটির সত্যতা যাচাই করো।
উত্তর: 'নিরীহ বাঙালি' প্রবন্ধে বাঙালি চরিত্রের নেতিবাচক বৈশিষ্ট্যের দিক থেকে "উদ্দীপকটি 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বিপরীত ভাবেরই ধারক" মন্তব্যটি যথার্থ। নিরীহ বাঙালির মধ্যে রোকেয়া দেখেছেন একধরনের 'মূর্তিমান আলস্য'। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, বাঙালিরা অলসতাকে নিজেদের অভ্যাসে পরিণত করেছে, যা তাদের কঠোর পরিশ্রমের প্রতি নিরুৎসাহিত করে, ফলে তারা অন্যান্য জাতির তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালির নেতিবাচক বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি মূলত বাঙালিকে সচেতন করতে চেয়েছেন। তিনি বলেছেন যে, বাঙালি অলস, শ্রমকাতর। আর বাঙালি নারীরা অকাজে সময় অপচয় করে এবং সব সময় নিজেদের দুর্বল-অবলা প্রমাণিত করার চেষ্টা করে। অন্যদিকে উদ্দীপকে একজন নারীর সাহসিকতার পরিচয় পাই। তিনি ভীতু নন, শ্রমকাতর নন, এমনকি নিজেকে অবলা প্রমাণের কোনো চেষ্টাই তার মধ্যে নেই। অপরের বিপদে তিনি এগিয়ে এসেছেন। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালির কর্মবিমুখতার প্রতি কটাক্ষ করেছেন। এ প্রবন্ধে বাঙালি যে পরিশ্রম করে ভাগ্যের উন্নয়নে আগ্রহী নয় তা তিনি তুলে ধরেছেন। এখানে বাঙালির নেতিবাচক বৈশিষ্ট্যসমূহ প্রকাশিত হলেও উদ্দীপকে বাঙালির ইতিবাচক বৈশিষ্ট্যই ফুটে উঠেছে। এতে বাঙালির সংগ্রাম ও সাহসিকতার পরিচয় মুখ্য হয়ে উঠেছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
"উদ্দীপকটি 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বিপরীত ভাবেরই ধারক।" মন্তব্যটির…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর