"উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের মূল সুর এক ও অভিন্ন।"- মূল্যায়ন করো।
উত্তর: 'নিরীহ বাঙালি' প্রবন্ধ লেখকের প্রত্যাশা বাঙালি জাতি যেন তাদের কর্মবিমুখতা ত্যাগ করে পরিশ্রমী হয়ে ওঠে এই দিক থেকে "উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের মূল সুর এক ও অভিন্ন" মন্তব্যটি যথার্থ। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালি জাতির উদ্ভট সব কর্মকাণ্ড তুলে ধরে এর নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি প্রত্যাশা করেছেন বাঙালিরা যেন তাদের কর্মবিমুখ মানসিকতা ত্যাগ করে পরিশ্রমী হয়ে ওঠে। মূলত তিনি বাঙালি জাতিকে করে তুলতে চেয়েছেন আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাবান। উদ্দীপকে আত্মোন্নতির উপায় নির্দেশ করা হয়েছে। সাধুতা ও সত্যের ভেতর দিয়ে যেমন মানবসত্তার মহিমা উদ্ভাসিত হয় কাজের মাধ্যমেও তেমনই সমাজের কর্মক্ষম মানুষের অফুরন্ত শক্তির প্রকাশ দেখা যায়। উদ্দীপকে বর্ণিত হয়েছে, যুবকের মধ্যে প্রচণ্ড স্পৃহা থাকার পরও যখন চাকরির জন্য নিজেকে এতটা হীন করে, তখন তাদের জন্য সত্যিই খুব করুণা হয়। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে বেগম রোকেয়া বাঙালিদের আলস্য ও তার কুফল দেখিয়ে মূলত তাদের জেগে উঠতে বলেছেন। বাঙালিদের শক্তি ও সাহস কাজে লাগাতে বলেছেন। উদ্দীপকে পরিশ্রম ও উদ্যমের অপরিহার্যতা বর্ণনা করা হয়েছে। সমাজে স্বনির্ভর, শিক্ষিত যুবকের মধ্যে অফুরন্ত শক্তির প্রকাশ দেখা যায়। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে রোকেয়াও আলস্যের কুফল দেখিয়ে বাঙালিকে পরিশ্রমী ও উদ্যমী হতে বলেছেন। এই বিচারে উদ্দীপকটির মূলভাব এবং 'নিরীহ বাঙালি' প্রবন্ধের মূলভাব অভিন্ন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
"উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের মূল সুর এক ও অভিন্ন।"- মূল্যায়ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর