উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের সাদৃশ্য তুলে ধরো।
উত্তর: বাঙালির অলসপ্রিয়তা ও কর্মবিমুখতার বিষয়ে উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা দেখিয়েছেন যে বাঙালি জাতি নিজের বোকামি ও কুসংস্কারের শিকার হয়েও নিজেকে পরিবর্তন করতে চায় না। এই নিষ্ক্রিয়তা মূলত শিক্ষা ও বুদ্ধিবৃত্তির অভাবের কারণে সৃষ্টি হয়। তাই তিনি বাঙালি জাতির জাগরণের জন্য শিক্ষার প্রসারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে দেখা যায়, বাঙালি অনেক বেশি আরামপ্রিয়। তারা সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। তাই কোনো পরিশ্রমের কাজ করতে তারা নারাজ। বাঙালি অনুকরণপ্রিয়। কঠোর পরিশ্রম করে কোনোকিছু তারা আবিষ্কার করতে চায় না; বরং অন্যের আবিষ্কারকে তারা অনুকরণ করে। এভাবে অনুকরণ ও আরামপ্রিয়তার কারণে তাদের মেধা, জ্ঞানের সঠিক ব্যবহার হচ্ছে না। উদ্দীপকেও বাঙালির কর্মবিমুখতার গুরুত্বের কথা বলা হয়েছে। তাদের আলস্য, নিদ্রা, তন্দ্রা প্রভৃতি তাদের ব্যাবসাবাণিজ্যে অনিচ্ছার কারণ। এভাবে উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের সাদৃশ্য তুলে ধরো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর