উদ্দীপকটি 'নিরীহ বাঙালি' প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'নিরীহ বাঙালি' প্রবন্ধে উল্লিখিত নারীদের কর্মবিমুখতার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা নিজেদের নির্বুদ্ধিতার জন্য নারীদের ভর্ৎসনা করেছেন। নারীদের অহেতুক রূপচর্চা, পরচর্চা এবং নিজেদের অবলা প্রমাণ করার সর্বাত্মক প্রচেষ্টাকে তিনি ব্যঙ্গ করেছেন। সেই নারী সঙ্গে পুরুষ সবাইকে কর্মমুখী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালিকে দুর্বল নিরীহ বলে কটাক্ষ করেছেন। বাঙালি পুরুষরা কষ্টসহিষ্ণু নয়। তারা আলস্যে অভ্যস্ত। তাদের দেখাদেখি তাদের রমণীরাও শ্রমবিমুখ হয়ে উঠেছে। তারা কোমলাঙ্গ হওয়ায় রান্নার কাজে সহিষ্ণুতা অর্জন করেনি। উদ্দীপকে পুরুষদের প্ররোচনায় নারীদের অকর্মণ্য হয়ে ওঠার দিকটির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এদেশের ভদ্রমহিলারা তাদের কর্তব্যের তুলনায় কম পরিশ্রম করে। তাদের আলোচনায় অন্যের নিন্দা, বাকপটুতার মতো অসংগতি লক্ষণীয়। নারীদের শ্রমবিমুখতার দিক দিয়ে উদ্দীপকটি 'নিরীহ বাঙালি' প্রবন্ধের সঙ্গে সম্পর্কযুক্ত। এভাবে উদ্দীপকটি 'নিরীহ বাঙালি' প্রবন্ধের পুরুষের দেখাদেখি নারীদের আলস্যপ্রিয় হয়ে ওঠার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
উদ্দীপকটি 'নিরীহ বাঙালি' প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর