বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে কী বলে?
ক. যান্ত্রিক শক্তি
খ. যৌগিক শক্তি
গ. মৌলবিপাক শক্তি
ঘ. পেশি শক্তি
উত্তর: মৌলবিপাক শক্তি
ব্যাখ্যা: মৌলবিপাক শক্তি: বিশ্রামাবস্থায় আমাদের বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ যেমন- হাত, পা কাজ করে না, কিন্তু আমাদের শ্বাস-প্রশ্বাস, হৃৎপিণ্ড ঠিকই চলে। এদের সাথে সংশ্লিষ্ট পেশিগুলোর সংকোচন প্রসারণে সার্বিক কাজ সাধিত হয়। কাজেই তখনও শক্তি ব্যয় হতে থাকে। এই শক্তিকে মৌলবিপাক শক্তি বলে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · MCQ