সাজিদের BMI নির্ণয়পূর্বক তার সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শগুলোর বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক হতে পাই, সাজিদের ওজন ৫৫ কেজি এবং সাজিদের উচ্চতা = ১২০ সে.মি. [গণিত] মিটার [ ১০০ সে.মি. = ১মিটার ] = ১.২০ মিটার আমরা জানি, BMI= [গণিত] ৩৮.২ (প্রায়) সাজিদের BMI এর মান ৩৮.২ যা দেখে বুঝা যায় যে, তার দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য নেই। যেহেতু সে ফাস্টফুড জাতীয় খাবার খেতে পছন্দ করে তাই তার ওজন অত্যধিক বেড়ে যায়। এছাড়া সে কোনো পরিশ্রম করে না। তাই ডাক্তার সাজিদকে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে পরামর্শ দেন। অর্থাৎ সাজিদকে ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করতে হবে। এছাড়াও তাকে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করতে হবে। এছাড়া তাকে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। বেশি বেশি ফলমূল ও শাকসবজি খেতে হবে। খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত বজায় রেখে খাদ্য গ্রহণ করতে হবে। এছাড়াও সহজপাচ্য এবং বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে। সুতরাং, ডাক্তারের নির্দেশনা মেনে চললে সাজিদ সুস্থ জীবনযাপন করতে পারবে। কাজেই সাজিদের BMI এর মানের সাপেক্ষে ডাক্তারের দেওয়া পরামর্শ প্রকৃতপক্ষেই যথার্থ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
সাজিদের BMI নির্ণয়পূর্বক তার সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শগুলোর ব…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
