'A [গণিত] থেকে নিঃসৃত রস কীভাবে খাদ্য পরিপাকে সহায়তা করে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের A চিহ্নিত অঙ্গটি হলো পাকস্থলী। পাকস্থলী থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিচে পাকস্থলী থেকে নিঃসৃত রসের সাহায্যে পরিপাক ক্রিয়া ব্যাখ্যা করা হলো- পাকস্থলী থেকে পেপসিন নিঃসৃত হয়। পেপসিন এক ধরনের এনজাইম যা আমিষকে ভেঙে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দিয়ে তৈরি যৌগ পলিপেপটাইড তৈরি করে। পাকস্থলীতে খাদ্য আসার পর এর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিকগ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। গ্যাস্ট্রিক রসের হাইড্রোক্লোরিক এসিড খাদ্যকে জীবাণুমুক্ত করার পাশাপাশি নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইমকে সক্রিয় পেপসিন-এ পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। এই অম্লীয় পরিবেশে পেপসিন এনজাইম আমিষকে ভেঙে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড গঠিত পলিপেপটাইড এ পরিণত করে। পাকস্থলীর অনবরত সংকোচন প্রসারণের ফলে এবং এনজাইমের ক্রিয়ায় খাদ্য মিশ্র মন্ডে পরিণত হয়। একে পাকমণ্ড বলে। স্যুপের মতো এই মণ্ড পরবর্তীতে কপাটিকা ভেদ করে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
'A থেকে নিঃসৃত রস কীভাবে খাদ্য পরিপাকে সহায়তা করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
