স্বাস্থ্য সুরক্ষায় চিত্র B এর খাদ্যগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র B এর খাদ্যগুলো হলো কমলা ও পাকা পেঁপে। উভয় প্রকার খাদ্যই শর্করা জাতীয়। এছাড়াও এতে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ লবণ ও ভিটামিন (যেমন: ভিটামিন C, ভিটামিন A ইত্যাদি)। স্বাস্থ্য সুরক্ষায় উপরোক্ত খাদ্যগুলোর গুরুত্ব নিম্নে বিশ্লেষণ করা হলো: জীবদেহে কার্বোহাইড্রেটের গুরুত্ব অপরিসীম। শর্করা জাতীয় খাদ্য শরীরের কাজ করার শক্তি জোগায়। জীবদেহের গঠন ও বিভিন্ন রকম জৈবিক কাজেও কার্বোহাইড্রেটের ভূমিকা রয়েছে। সকল জীবদেহে কার্বোহাইড্রেট শক্তির মজুদ ভাণ্ডার হিসেবে কাজ করে। বিপাক ক্রিয়ায় সরল শর্করা জারিত হয়ে জীবের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়। এক গ্রাম শর্করা জারণে 4.0kCal শক্তি উৎপন্ন হয়। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল বীজে শর্করা বিভিন্ন রূপে জমা থাকে। এছাড়াও, ভিটামিন দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। দেহের বৃদ্ধি ও সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক। নিয়মিত ভিটামিন বিহীন খাবার খেলে কিছু দিনের মধ্যে দেহে ভিটামিনের প্রভাবজনিত সমস্যা দেখা দেয়। যেমন: ভিটামিন A এর অভাবে রাতকানা, জেরোফথ্যালমিয়াসহ নানারকম রোগ হয় এবং ভিটামিন 'C [গণিত] এর অভাবে নাক ও মুখ থেকে রক্তক্ষরণ ও স্কার্ভি নামক রোগ হয়। উপরের আলোচনা থেকে বলা যায় যে, কার্বোহাইড্রেট, ভিটামিন ও খনিজ লবণ দেহের শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
স্বাস্থ্য সুরক্ষায় চিত্র B এর খাদ্যগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক

Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এ সময় অগ্ন্যাশয় থেকে একটি ক্ষারীয় পাচকরস ডিওডেনামে আসে। এই পাচকরস খাদ্যমণ্ডের অম্লভাব প্রশমিত করে। পাচকরসের এনজাইম দিয়ে আমিষ পরিপাকের কাজ চলতে থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়।

উত্তর
