চিত্র-A অংশে কীভাবে খাদ্য পরিপাক হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটি হলো পাকস্থলী। এটি অন্ননালি ও ক্ষুদ্রান্ত্রের মাঝখানে অবস্থিত পেশিবহুল ও পুরু প্রাচীর বিশিষ্ট গলির মত অঙ্গ। নিচে পাকস্থলীতে খাদ্য পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো: পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। গ্যাস্ট্রিক রসের মধ্যে হাইড্রোক্লোরিক এসিড থাকে। হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। পেপসিন এক ধরনের এনজাইম যা আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। [চিত্র] তাছাড়াও পাকস্থলীর অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে অপরিপাককৃত খাদ্য মিশ্র মন্ডে পরিণত হয়। একে পাকমন্ড বা কাইম বলে। যা পরবর্তী পরিপাকের জন্য ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
চিত্র-A অংশে কীভাবে খাদ্য পরিপাক হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
তাছাড়াও পাকস্থলীর অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে অপরিপাককৃত খাদ্য মিশ্র মন্ডে পরিণত হয়। একে পাকমন্ড বা কাইম বলে। যা পরবর্তী পরিপাকের জন্য ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে।উত্তর
অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ ও ট্রিপসিন নামক এনজাইম থাকে। অ্যন্ত্রিক রসে আন্ত্রিক অ্যামাইলেজ, লাইপেজ, মলটেজ, ল্যাকটেজ ও সুক্রেজ ইত্যাদি এনজাইম থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়।
ক্ষুদ্রান্ত্রে সব ধরনের খাদ্যই সম্পূর্ণভাবে নির্দিষ্ট এনজাইমের ক্রিয়ায় পরিপাক হয়ে সরল, শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিবর্তিত হয়।
সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে খাদ্য উপাদান পরিপাকের জন্য যকৃত এবং অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।