উদ্দীপকে উল্লিখিত A এর সমস্যাগুলো কীভাবে প্রতিকার করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে A তে যে সমস্যাগুলো উল্লেখ করা হয়েছে তা হলো পেট ফাঁপা, পেটের উপরের দিকে ব্যথা, বুক জ্বালা, বমি বমি ভাব ইত্যাদি। এগুলো অজীর্ণতার লক্ষণ। অজীর্ণতাকে আমরা বদহজমও বলে থাকি। নানা কারণে বদহজম হয় বা হজমে ব্যাঘাত ঘটে। যেমন: পাকস্থলীতে সংক্রমণ, বিষণ্ণতা, অগ্ন্যাশয় রোগ, থাইরয়েডের সমস্যা ইত্যাদি। পাকস্থলী বা অন্ত্রের আলসারের কারণেও হজমে অসুবিধা দেখা দিতে পারে। একে সাধারণ মানুষ গ্যাস্ট্রিক বলে থাকে, যদিও সঠিক নামটি হলো পেপটিক আলসার। অজীর্ণতা প্রতিকার বা নিয়ন্ত্রণ করার জন্য যা করতে হবে তা হলো- - অতি ভোজন না করা, - খাবার আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খাওয়া, - ধূমপান পরিহার করা, - নিয়মিত প্রচুর পরিমাণে (অন্তত ২ লিটার) পানি পান করা, - খাবারে অতিরিক্ত তেল, মশলার ব্যবহার না করা, - অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা, - অতিরিক্ত রাত জেগে থাকার অভ্যাস পরিত্যাগ করা এবং যতটা সম্ভব সঠিক সময়ে খাবার খাওয়া, - প্রয়োজনে অজীর্ণতার কারণ বের করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত A এর সমস্যাগুলো কীভাবে প্রতিকার করা যায়? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
