“বিশেষজ্ঞদের মতে উদ্দীপক B এর সমস্যাগুলো কোনো বিশেষ রোগের কারণ নয়”- বাক্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে B-এর সমস্যাগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগের উপসর্গ। যখন কারো শক্ত পায়খানা হয় অথবা দুই বা তারও বেশিদিন পায়খানা হয় না। এ অবস্থাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। পায়খানার বেগ চেপে রাখলে, বৃহদন্ত্রে অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় পানি শোষিত হলে, পোষ্টিক নালির মধ্য দিয়ে খাদ্যের অপাচ্য অংশ ধীরে ধীরে গমনে মল থেকে বেশি পানি শোষিত হলে, কোলনের মাংসপেশি স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে সংকুচিত হলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। কিছু কিছু কাজের ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বাড়তে পারে যেমন পরিশ্রম না করলে রাফেজ বা আঁশজাতীয় খাবার না খেলে ইত্যাদি। কোষ্ঠকাঠিন্যের কারণে মল ত্যাগ কষ্টদায়ক হয়। এটি কোন বিশেষ ধরনের রোগ নয়। সাধারণত আঁশযুক্ত খাবার, শাকসবজি ও প্রচুর পরিমাণে পানি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বিশেষজ্ঞদের মতে উদ্দীপকে B-এর সমস্যাগুলো কোনো বিশেষ রোগের কারণ নয়। এ বাক্যের যথার্থতা রয়েছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
“বিশেষজ্ঞদের মতে উদ্দীপক B এর সমস্যাগুলো কোনো বিশেষ রোগের কারণ নয়”-…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
