অ্যাপেনডিসাইটিস হলে শল্যচিকিৎসার প্রয়োজন হয় কেন?
উত্তর: অ্যাপেনডিসাইটিস হলো পেটের ডান দিকে অবস্থিত বৃহদন্ত্রের সিকামের সঙ্গে যুক্ত অ্যাপেনডিক্সের প্রদাহ। এ রোগে প্রথমে নাভির চারদিকে ব্যথা অনুভূত হয় এবং ব্যথা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তলপেটের ডান দিকে সরে যায়। তাই এই রোগ হলে ডাক্তারের পরামর্শ মতো শল্যচিকিৎসার মাধ্যমে অ্যাপেনডিক্স অপসারণের ব্যবস্থা করতে হয়। কারণ এ অঙ্গে সংক্রমণ মারাত্মক হলে এটি ফেটে যেতে পারে যা রোগীর জন্য মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে। এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
অ্যাপেনডিসাইটিস হলে শল্যচিকিৎসার প্রয়োজন হয় কেন?
উত্তর
