উদ্দীপকে উল্লিখিত খাদ্যের পরিপাক ক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত খাদ্যটি হলো চর্বিজাতীয় খাদ্য। ক্ষুদ্রান্ত্র চর্বিজাতীয় খাদ্য পরিপাকে মুখ্য ভূমিকা রাখে। নিচে চর্বিজাতীয় খাদ্যের পরিপাক ক্রিয়া ব্যাখ্যা করা হলো- ক্ষুদ্রান্ত্রে পরিপাকের ক্ষেত্রে পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এ সময় অগ্ন্যাশয় থেকে একটি ক্ষারীয় পাচকরস ডিওডেনামে আসে। এই পাচকরসের এনজাইম দ্বারা স্নেহপদার্থের পরিপাক শুরু হয়। এক্ষেত্রে যকৃত থেকে নিঃসৃত পিত্তরস খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে। পিত্তলবণ চর্বি বা স্নেহ পদার্থের ক্ষুদ্র কণাগুলোকে, পানির সাথে মিশতে সাহায্য করে। এ লবণের সংস্পর্শে চর্বিজাতীয় পদার্থ সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। চর্বি বিশ্লেষক লাইপেজ এই দানাগুলোকে ভেঙ্গে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে। স্নেহপদার্থ লাইপেজ ফ্যাটি এসিড + গ্লিসারল । [চিত্র] এভাবেই চর্বিজাতীয় খাদ্যের পরিপাক ঘটে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খাদ্যের পরিপাক ক্রিয়া ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
এভাবেই চর্বিজাতীয় খাদ্যের পরিপাক ঘটে।উত্তর
