হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য চিকিৎসকের দেয়া পরামর্শগুলো মূল্যায়ন করো।
উত্তর: মানুষ পৃথিবীতে ভূমিষ্ট হবার আগে থেকেই তার হৃদযন্ত্র কাজ করা শুরু করে এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নির্দিষ্ট গতিতে চলতে থাকে। মানুষের বেঁচে থাকার জন্য হৃদযন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সুস্থ রাখার জন্য সঠিক জীবন ধারা ও খাদ্য নির্বাচনের প্রয়োজন রয়েছে। নানা ধরনের তেল বা চর্বি জাতীয় খাদ্য হৃদযন্ত্রের কার্যক্রমকে ব্যাহত করে। রক্তের কোলেস্টেরোল হৃৎপিণ্ডের রক্তনালিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হৃদযন্ত্রের ক্ষতি করে। ধূমপান অথবা জর্দার নিকোটিনের বিষক্রিয়া শরীরের অন্য অংশের মতো হৃদপেশির ক্ষতি করে থাকে। সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে হৃদযন্ত্রকে সুস্থ রাখা যায়। মেদ সৃষ্টিকারী খাদ্য যেমন- তেল, চর্বি, অতিরিক্ত শর্করা খাদ্য পরিহার ও সুষম খাদ্য গ্রহণ এবং প্রতিদিন পরিমিত ব্যায়াম ও হাটা-চলার মাধ্যমে হৃদযন্ত্রকে সুস্থ রাখা যায়। হাবীব সাহেব অসুস্থ অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে প্রয়োজনীয় ঔষধ সেবনের পাশাপাশি কিছু পরামর্শ দেন। হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য চিকিৎসক হাবীব সাহেবকে ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম করা ও হাঁটা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, কাঁচা ফল ও শাকসবজি বেশি বেশি খাওয়ার পরামর্শ দেন। এর পাশাপাশি তিনি ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, ফাস্টফুড খাওয়া বাদ দেওয়ারও পরামর্শ দেন। সুতরাং, হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য চিকিৎসকের পরামর্শ যথার্থ ছিল।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য চিকিৎসকের দেয়া পরামর্শগুলো মূল্যায়ন করো।
উদ্দীপক
Jessore · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

