শরীরে কোথাও কেটে গেলে অনেক সময় সহজেই রক্তপাত বন্ধ হয় না- কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: শরীরে কোথাও কেঁটে গেলে রক্তের অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের প্রোটিন প্রোথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে। থ্রোম্বিন পরবর্তী সময়ে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় ও রক্তক্ষরণ বন্ধ করে। যদি রক্তে উপযুক্ত পরিমাণ অণুচক্রিয়া না থাকে তাহলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তখন শরীরে কোথাও কেঁটে গেলে রক্তপাত সহজে বন্ধ হয় না।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
শরীরে কোথাও কেটে গেলে অনেক সময় সহজেই রক্তপাত বন্ধ হয় না- কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর
