লোকমান সাহেবের বুকে এমন ব্যথা হওয়ার সম্ভাব্য কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের লোকমান সাহেবের বুকে এমন ব্যথা হওয়ার সম্ভাব্য কারণ হলো হার্ট অ্যাটাক। যখন কারও হৃদ্যন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় কিংবা বাধাগ্রস্ত হয়, তখন হৃৎপিণ্ডের কোষ কিংবা হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে মায়োকারডিয়াল ইনফ্রাকশন, করোনারি থ্রোমবসিস ইত্যাদি সমস্যা সৃষ্টি হয়, যেগুলোকে একনামে হার্ট অ্যাটাক বলা হয়। নিম্নের এর কারণগুলো বর্ণিত হলো- • দেহের ওজন বেড়ে যাওয়া। • রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকা। • অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। যেমন অধিক তেলযুক্ত খাবার (বিরানি, তেহারি ইত্যাদি) খাওয়া। • ফাস্টফুড (বার্গার, বিফ বা চিকেন প্যাটিস ইত্যাদি) খাওয়া। • অলস জীবনযাপন এবং শারীরিক পরিশ্রম না করার ফলে এই রোগ দেখা যায়। • সর্বদা হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত ও বিমর্ষ থাকায় যেকোনো বয়সে এই রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই বলা যায়, উপরোক্ত কারণগুলোর জন্য লোকমান সাহেবের বুকে এমন ব্যথা হতে পারে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
লোকমান সাহেবের বুকে এমন ব্যথা হওয়ার সম্ভাব্য কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
