পেট্রলবাহী জ্বালানির ট্রাকের ট্যাংক হতে ধাতব শিকল ঝুলিয়ে দেওয়া হয় কেন?
উত্তর: যখন রাস্তা দিয়ে ট্রাক চলে তখন পেট্রোল ট্রাকের গায়ে বারবার ধাক্কা খায় এবং এদিক ওদিক দুলতে থাকে। ট্রাকের সাথে পেট্রোলের এ ঘর্ষণের ফলে আধান সঞ্চিত হয়। যদি ট্রাকের কিনারা থেকে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে পেট্রোলে আগুন ধরে যেতে পারে এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। পেট্রোল আধানের জন্য নিরাপদ স্থান নয়, তাই ট্রাকের পেছনে শিকল লাগিয়ে এ তড়িৎ ভূমিতে চলে যাওয়ার পথ তৈরি করা হয়। যেহেতু ধাতু খুব ভালো পরিবাহী, তাই তড়িৎ ধীরে ধীরে ধাতব শিকলের মধ্য দিয়ে মাটিতে চলে যায়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ · সৃজনশীল
পেট্রলবাহী জ্বালানির ট্রাকের ট্যাংক হতে ধাতব শিকল ঝুলিয়ে দেওয়া হয় কেন?
উত্তর

