ফসিল জ্বালানি বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ- ব্যাখ্যা করো।
উত্তর: শক্তির রূপান্তরে পরিবেশের উপর প্রভাবের সবচেয়ে বড়ো উদাহরণ হচ্ছে ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা। এই তিনটিতেই কার্বনের পরিমাণ অনেক বেশি এবং এগুলো পুড়িয়ে যখন তাপশক্তি তৈরি হয় তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, যেটি একটি গ্রিনহাউস গ্যাস। অর্থাৎ এই গ্যাস পৃথিবীতে তাপকে ধরে রাখতে পারে এবং এ কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যেটি বৈশ্বিক উষ্ণতা নামে পরিচিত। বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। তাই বলা যায়, ফসিল জ্বালানি বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি · সৃজনশীল
ফসিল জ্বালানি বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ- ব্যাখ্যা করো।
উত্তর

