"দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না।”- কে, কোন প্রসঙ্গ একথা বলেছে? ব্যাখ্যা করো।
উত্তর: "দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না"- আমেনা বিবি আওয়ালপুরের পিরের পানিপড়া খেতে চাওয়ার প্রসঙ্গে কথাটি মজিদ ধলা মিয়াকে উদ্দেশ্য করে বলে। খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রী নিঃসন্তান আমেনা বিবি সন্তান কামনার জন্য আওয়ালপুরের পিরের পানিপড়া পেতে চাইলে সেই পানি আনার দায়িত্ব পড়ে ধলা মিয়ার ওপরে। খালেক ব্যাপারী তাকে কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে গিয়ে পানিপড়া নিয়ে আসার নির্দেশ দিলে ভীতু ধলা মিয়া ভয় পায়। সে ফন্দি করে মজিদের কাছ থেকে পানিপড়া নিয়ে আওয়ালপুরের পিরের নামে চালিয়ে দিতে চায়। কথাটি সে মজিদকে বললে মজিদ তাকে আলোচ্য উক্তিটির মাধ্যমে জানিয়ে দেয় যে, ধর্মীয় কাজে জালিয়াতের সুযোগ নেই।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না।”- কে, কোন প্রসঙ্গ একথা বলেছে? ব্যাখ্যা করো।
উত্তর