শেয়ারFacebookWhatsApp

'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: আলোচ্য উপন্যাসের মজিদের সাথে উদ্দীপকের ফকিরদের স্বার্থ রক্ষায় উদ্দেশ্যগত মিল থাকলেও প্রতিপক্ষকে পরাজিত করার অপকৌশল অবলম্বনের মধ্যে অমিল রয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদ নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজ বাসস্থান ছেড়ে কিছুদিন গারো পাহাড়ে বসবাস করে। এরপর, কোনো এক শ্রাবণের ঝিমিয়ে পড়া দুপুরে সে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। এখানে একটি পুরোনো কবরকে মাজার বানিয়ে সেটিকে পুঁজি করে ব্যবসা শুরু করে সে। অর্থাৎ, ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে গ্রহণ করার দিক থেকে মজিদের অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম প্রকাশ পেয়েছে আলোচ্য উপন্যাসে। আর এই সংগ্রামের পথে যে-ই বাধা হয়ে দাঁড়িয়েছে তাকেই সে কৌশলে পরাজিত করেছে। উদ্দীপকের ফয়জুল্লাহপুর গ্রামের ভিক্ষুকদের মাঝেও টিকে থাকার সংগ্রাম পরিলক্ষিত হয়। তাই ধান-সুপারির মওসুমে গ্রামে কিছু নতুন ভিক্ষুক আসায় স্থানীয় ভিক্ষুকদের স্বার্থে আঘাত লাগে। তারা লাঠিসোটা নিয়ে নতুন ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কারণ তারা চায় না, তাদের আয়ের পথে নতুন কোনো প্রতিদ্বন্দ্বীর আগমন ঘটুক। আওয়ালপুরে আসা নতুন পীরসাহেবের ওপর মজিদের আক্রোশের কারণ হিসেবে এরূপ বিষয়ই লক্ষ করা যায়। 'লালসালু' উপন্যাসের মজিদ কিংবা উদ্দীপকের স্থানীয় ভিক্ষুক উভয়েই অস্তিত্বের সংকটে পড়ে নিজেদের টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হিসেবে তারা অন্য পক্ষকে প্রতিহত করাকেই প্রাধান্য দিয়েছে। এ থেকে বোঝা যায়, মজিদ বা ভিক্ষুকরা উদ্দেশ্যগত দিক দিয়ে একই মনোভাবের মানুষ। কিন্তু সমস্যা সমাধানে তাদের মধ্যে আচরণগত পার্থক্য লক্ষ করা যায়। কেননা, নতুন পীরকে দমন করতে মজিদ যেমন কৌশলী পন্থা অবলম্বন করেছিল, উদ্দীপকের ভিক্ষুকরা তা পারেনি। মজিদ তার চতুরতার সাহায্যে আওয়ালপুরের পীরকে সবার সামনে ভণ্ড প্রমাণ করতে চেয়েছে। কিন্তু স্থানীয় ভিক্ষুকরা আগ্রাসী মনোভাব দেখিয়ে নতুন ভিক্ষুকদের তাড়াতে চেয়েছে। সুতরাং 'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে'- মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব…

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

উত্তর

খালেক ব্যাপারীর দ্বিতীয় পক্ষের স্ত্রী তানু বিবির বড় ভাই ধলা মিয়া।

উত্তর

'লালসালু' উপন্যাসের ভণ্ডপীর মজিদ তার দেওয়া পানিপড়া প্রতিদ্বন্দ্বী পীরের নামে খাওয়া হবে শুনে ক্ষেপে গিয়ে প্রশ্নোক্ত উক্তিটি করে। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবি সন্তান কামনায় আওয়ালপুরে আসা নতুন পীরের কাছ থেকে পানিপড়া খেতে চায়। কিন্তু ভণ্ডপীর মজিদের সাথে সেই পীরের স্বার্থগত দ্বন্দ্ব থাকার কারণে ব্যাপারী তার ছোট স্ত্রীর ভাই ধলা মিয়াকে গোপনে রাতের অন্ধকারে আওয়ালপুরে গিয়ে পানিপড়া আনতে বলে। কিন্তু ধলা মিয়া ভীতু প্রকৃতির লোক হওয়ায় রাতের অন্ধকারে সেখানে না গিয়ে মজিদের কাছে আসে পানিপড়া নিতে। আর মজিদকে এই পানিপড়া দেওয়ার কথা গোপন রাখতে বলে। মজিদের পানিপড়া আওয়ালপুরে আগত পীরের নামে চালিয়ে দেওয়ার হঠকারিতাপূর্ণ প্রস্তাবে মজিদ রেগে গিয়ে প্রশ্নোক্ত উক্তিটি করে।

উত্তর

'লালসালু' উপন্যাসে আওয়ালপুরে আসা নতুন পীর ও মজিদের স্বার্থগত দ্বন্দ্বের সঙ্গে উদ্দীপকের দুই দল ভিখারীর সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদ নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্যবেছে নেয় মাজার ব্যবসার মতো অসৎ পন্থা। একটি পুরোনো কবরকে মাজার হিসেবে প্রচার করে শুরু হয় তার প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম। আর এই সংগ্রামের পথে যে-ই বাধা হয়ে দাঁড়িয়েছে তাকেই দমন করার চেষ্টা করেছে মজিদ। আওয়ালপুরে নতুন পীরের আগমন ঘটায় মজিদের একক ধর্মীয় আধিপত্যে ভাটা পড়ে। এর পরিপ্রেক্ষিতে মজিদের সাথে আউয়ালপুরের পীরের দ্বন্দ্ব বাধে এবং তার কিছু অনুসারী নতুন পীরের সভায় হামলা চালায়। উদ্দীপকের ফয়জুল্লাহপুর গ্রামে কিছু নতুন ভিক্ষুক আসায় স্থানীয় ভিক্ষুকদের স্বার্থে আঘাত লাগে। স্থানীয় ভিক্ষুকদের মধ্যে এক ধরনের অস্তিত্ব সংকট দেখা দেয়। তারা চায় না, তাদের নতুন কোনো প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হোক। তাই তারা নতুন ভিক্ষুকদের ওপর আক্রমণ চালায়। তারাও নিজ অস্তিত্বকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে লিপ্ত হয়। যেমনটি 'লালসালু' উপন্যাসের মজিদের ক্ষেত্রে ঘটেছে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য স্বার্থগত দ্বন্দ্বে লিপ্ত হয়ে'লালসালু' উপন্যাসের মজিদ তার অনুসারীদের মাধ্যমে আওয়ালপুরের পীরের ওপর হামলা চালায়। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এমন ঘটনা উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকদের মধ্যেও পরিলক্ষিত হয়। এই ঘটনাদ্বয়ই 'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের মাঝে সাদৃশ্য তৈরি করেছে।

উত্তর

আলোচ্য উপন্যাসের মজিদের সাথে উদ্দীপকের ফকিরদের স্বার্থ রক্ষায় উদ্দেশ্যগত মিল থাকলেও প্রতিপক্ষকে পরাজিত করার অপকৌশল অবলম্বনের মধ্যে অমিল রয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদ নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজ বাসস্থান ছেড়ে কিছুদিন গারো পাহাড়ে বসবাস করে। এরপর, কোনো এক শ্রাবণের ঝিমিয়ে পড়া দুপুরে সে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। এখানে একটি পুরোনো কবরকে মাজার বানিয়ে সেটিকে পুঁজি করে ব্যবসা শুরু করে সে। অর্থাৎ, ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে গ্রহণ করার দিক থেকে মজিদের অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম প্রকাশ পেয়েছে আলোচ্য উপন্যাসে। আর এই সংগ্রামের পথে যে-ই বাধা হয়ে দাঁড়িয়েছে তাকেই সে কৌশলে পরাজিত করেছে। উদ্দীপকের ফয়জুল্লাহপুর গ্রামের ভিক্ষুকদের মাঝেও টিকে থাকার সংগ্রাম পরিলক্ষিত হয়। তাই ধান-সুপারির মওসুমে গ্রামে কিছু নতুন ভিক্ষুক আসায় স্থানীয় ভিক্ষুকদের স্বার্থে আঘাত লাগে। তারা লাঠিসোটা নিয়ে নতুন ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কারণ তারা চায় না, তাদের আয়ের পথে নতুন কোনো প্রতিদ্বন্দ্বীর আগমন ঘটুক। আওয়ালপুরে আসা নতুন পীরসাহেবের ওপর মজিদের আক্রোশের কারণ হিসেবে এরূপ বিষয়ই লক্ষ করা যায়। 'লালসালু' উপন্যাসের মজিদ কিংবা উদ্দীপকের স্থানীয় ভিক্ষুক উভয়েই অস্তিত্বের সংকটে পড়ে নিজেদের টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হিসেবে তারা অন্য পক্ষকে প্রতিহত করাকেই প্রাধান্য দিয়েছে। এ থেকে বোঝা যায়, মজিদ বা ভিক্ষুকরা উদ্দেশ্যগত দিক দিয়ে একই মনোভাবের মানুষ। কিন্তু সমস্যা সমাধানে তাদের মধ্যে আচরণগত পার্থক্য লক্ষ করা যায়। কেননা, নতুন পীরকে দমন করতে মজিদ যেমন কৌশলী পন্থা অবলম্বন করেছিল, উদ্দীপকের ভিক্ষুকরা তা পারেনি। মজিদ তার চতুরতার সাহায্যে আওয়ালপুরের পীরকে সবার সামনে ভণ্ড প্রমাণ করতে চেয়েছে। কিন্তু স্থানীয় ভিক্ষুকরা আগ্রাসী মনোভাব দেখিয়ে নতুন ভিক্ষুকদের তাড়াতে চেয়েছে। সুতরাং 'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে'- মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হিজলতলী গ্রামের মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী। তাদের গোলাভরা ধান আছে, কণ্ঠভরা গান আছে আর আছে জীবনের জন্য সংগ্রামী চেতনা। এ গ্রামের যুবক-বৃদ্ধ সকলে ফসলের মাঠে যেমন সুরের মূর্ছনা তোলে, তেমনি আবার প্রাকৃতিক দুর্যোগের সময় গাজীপীর কিংবা বদরপীরের সাহায্যও কামনা করে। এ গ্রামের লোকদের অনেকের ঘরেই হয়তো অভাব আছে, কিন্তু তাদের দুঃখ-কষ্ট আছে কিনা তা বোঝা দায়! এদের দুঃখের কারণ প্রতারক শ্রেণির মানুষ। গ্রামের মানুষ সরল ও ধর্মপ্রাণ, কিন্তু ধর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় ভন্ড ধার্মিকেরা এদের ঠকায়।

Comilla · 2017

ক
'কলমা জানো মিঞা?'- মজিদ প্রশ্নটি কাকে করেছে?
খ
'তাই তারা ছোটে, ছোটে'- কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের গ্রামবাসীর সাথে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষদের কীরূপ সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? আলোচনা করো।
ঘ
'এদের দুঃখের কারণ প্রতারক শ্রেণির মানুষ'- উদ্দীপকের এই উক্তির আলোকে মহব্বতনগর গ্রামের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?'এদের দুঃখের কারণ প্রতারক শ্রেণির মানুষ'- উদ্দীপকের এই উক্তির আলোকে মহব্বতনগর গ্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।