শেয়ারFacebookWhatsApp

মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।

উত্তর: সংসারের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে মরিয়ম যেন 'লালসালু' উপন্যাসের রহিমারই প্রতিরূপ হয়ে উঠেছে। 'লালসালু' উপন্যাসের রহিমা চরিত্রের মধ্যে মধ্যযুগের নারীর জীবনবাস্তবতার ছাপ লক্ষণীয়। রহিমা সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু সে ঠান্ডা এবং ধর্মভীরু মানুষ। স্বামী মজিদের প্রতি তার অগাধ সম্মান, শ্রদ্ধা ও ভয়। স্বামীর প্রতি আনুগত্য এবং প্রথা মতো জীবনযাত্রা তার অন্যতম বৈশিষ্ট্য। সংসারের সকল কাজ সে অত্যন্ত নিপুণভাবে সম্পাদন করে। কোনো কাজেই যেন তার ক্লান্তি নেই। এসব আচরণগত দিক থেকে উদ্দীপকের মরিয়ম যেন রহিমার প্রতিমূর্তি। উদ্দীপকে ও 'লালসালু' উপন্যাসে চিরন্তন বাঙালি নারীর জীবনচিত্র উন্মোচিত হয়েছে রহিমা ও মরিয়ম চরিত্রে। বাঙালি নারীরা মৃত্যু ছাড়া স্বামীগৃহ ত্যাগ করে না। গৃহের সব কাজ তারা আপন করে নেয়। রহিমা ও মরিয়মের মধ্যে বাঙালি নারীর এসকল গুণের সমস্তই লক্ষ করা যায়। তারা পরিবারকে ভালোবেসে সংসারের সকল কাজকে আপন করে নিয়েছে। দিন-রাত পরিশ্রম করার পরও তাদের ক্লান্তি নেই। ঘরের খুঁটি যেমন একটি ঘরকে দাঁড় করিয়ে রাখে তেমনি মরিয়ম ও রহিমা উভয়ই ঘরের খুঁটির মতো নিজেদের সংসারের গুরুভার বহন করছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

উত্তর

'নিরাক পড়া' হচ্ছে- বাতাসহীন নিস্তব্ধ গুমোট আবহাওয়া।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা এ দেশের প্রান্তিক মানুষের অন্ধ ধর্মবিশ্বাসের দিকটিকে বোঝানো হয়েছে। গ্রামবাংলায় সাধারণত শিক্ষার আলো জোরালো নয়। এর ফলে সেখানকার অধিকাংশ মানুষ হয় ধর্মান্ধ। তারা উন্নত চাষপদ্ধতি গ্রহণ করে না। খোদার ওপর ভরসা করে চুপ করে বসে থাকে। তাই গ্রামে দেখা দেয় দুর্ভিক্ষ ও শুরু হয় ক্ষুধার যন্ত্রণা। তখন ধর্মকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা, ধর্মের নামে চলে ভণ্ডামি। আলোচ্য উক্তিটি দ্বারা প্রান্তিক মানুষের জীবনে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস ও ধর্মকেন্দ্রিক ব্যবসার বিষয়টিই বোঝানো হয়েছে।

উত্তর

সংসারের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে মরিয়ম যেন 'লালসালু' উপন্যাসের রহিমারই প্রতিরূপ হয়ে উঠেছে। 'লালসালু' উপন্যাসের রহিমা চরিত্রের মধ্যে মধ্যযুগের নারীর জীবনবাস্তবতার ছাপ লক্ষণীয়। রহিমা সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু সে ঠান্ডা এবং ধর্মভীরু মানুষ। স্বামী মজিদের প্রতি তার অগাধ সম্মান, শ্রদ্ধা ও ভয়। স্বামীর প্রতি আনুগত্য এবং প্রথা মতো জীবনযাত্রা তার অন্যতম বৈশিষ্ট্য। সংসারের সকল কাজ সে অত্যন্ত নিপুণভাবে সম্পাদন করে। কোনো কাজেই যেন তার ক্লান্তি নেই। এসব আচরণগত দিক থেকে উদ্দীপকের মরিয়ম যেন রহিমার প্রতিমূর্তি। উদ্দীপকে ও 'লালসালু' উপন্যাসে চিরন্তন বাঙালি নারীর জীবনচিত্র উন্মোচিত হয়েছে রহিমা ও মরিয়ম চরিত্রে। বাঙালি নারীরা মৃত্যু ছাড়া স্বামীগৃহ ত্যাগ করে না। গৃহের সব কাজ তারা আপন করে নেয়। রহিমা ও মরিয়মের মধ্যে বাঙালি নারীর এসকল গুণের সমস্তই লক্ষ করা যায়। তারা পরিবারকে ভালোবেসে সংসারের সকল কাজকে আপন করে নিয়েছে। দিন-রাত পরিশ্রম করার পরও তাদের ক্লান্তি নেই। ঘরের খুঁটি যেমন একটি ঘরকে দাঁড় করিয়ে রাখে তেমনি মরিয়ম ও রহিমা উভয়ই ঘরের খুঁটির মতো নিজেদের সংসারের গুরুভার বহন করছে।

উত্তর

উদ্দীপকের মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত থাকলেও উপন্যাসের রহিমার মাতৃহৃদয় মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলার সান্নেধ্যে কিছুটা পরিতৃপ্তি লাভ করেছে। 'লালসালু' উপন্যাসের মাজার ব্যবসায়ী শঠ মজিদের প্রথম স্ত্রী রহিমা। মাজার ও স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে তার। কিন্তু সন্তান না থাকায় তার মনের মধ্যে একটা দুঃখবোধ কাজ করত। রহিমার সন্তান জন্ম দিতে না পারাকে কেন্দ্র করে মজিদ দ্বিতীয়বার বিয়ে করে জমিলাকে ঘরে তোলে, কিন্তু রহিমা অল্প বয়েসী জমিলাকে সতিন না ভেবে তার অন্তরে জমিলার প্রতি সন্তানবাৎসল্য জেগে ওঠে। উদ্দীপকের মরিয়মের মধ্যে শাশ্বত বাঙালি নারীর সকল গুণের বিস্তার লক্ষ করা যায়। তিনি স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় কাটান। কিন্তু তার জীবনেও ছিল সন্তান প্রাপ্তির অপূর্ণতা। একারণে মাঝে মাঝে মরিয়ম নিজেকে বড় একলা মনে করেন। গফুর তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারেন এবং নিজেও কষ্ট পান। 'লালসালু' উপন্যাসে বর্ণিত হয়েছে রহিমার সাথে মাজারের খাদেম মজিদের দীর্ঘদিনের সংসার জীবনের কথা। স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে সহধর্মিণী রহিমার। কিন্তু হঠাৎ করে অসুস্থতা ও বয়সের কারণে রহিমা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন সংসার যাপনের পর মজিদের মন আর স্ত্রীর প্রতি টানে না। দ্বিতীয়বার বিয়ে করে অল্প বয়সী মেয়ে জমিলাকে ঘরে আনে সে। নিঃসন্তান রহিমা কম বয়সী চঞ্চল জমিলার মাধ্যমে যেন নিজের মাতৃত্বকে অনুভব করে। জমিলার সঙ্গ তার সন্তানের অভাবকে অনেকটাই পূর্ণ করে দেয়। এদিক দিয়ে উদ্দীপকের মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হিজলতলী গ্রামের মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী। তাদের গোলাভরা ধান আছে, কণ্ঠভরা গান আছে আর আছে জীবনের জন্য সংগ্রামী চেতনা। এ গ্রামের যুবক-বৃদ্ধ সকলে ফসলের মাঠে যেমন সুরের মূর্ছনা তোলে, তেমনি আবার প্রাকৃতিক দুর্যোগের সময় গাজীপীর কিংবা বদরপীরের সাহায্যও কামনা করে। এ গ্রামের লোকদের অনেকের ঘরেই হয়তো অভাব আছে, কিন্তু তাদের দুঃখ-কষ্ট আছে কিনা তা বোঝা দায়! এদের দুঃখের কারণ প্রতারক শ্রেণির মানুষ। গ্রামের মানুষ সরল ও ধর্মপ্রাণ, কিন্তু ধর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় ভন্ড ধার্মিকেরা এদের ঠকায়।

Comilla · 2017

ক
'কলমা জানো মিঞা?'- মজিদ প্রশ্নটি কাকে করেছে?
খ
'তাই তারা ছোটে, ছোটে'- কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের গ্রামবাসীর সাথে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষদের কীরূপ সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? আলোচনা করো।
ঘ
'এদের দুঃখের কারণ প্রতারক শ্রেণির মানুষ'- উদ্দীপকের এই উক্তির আলোকে মহব্বতনগর গ্রামের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বি'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?'এদের দুঃখের কারণ প্রতারক শ্রেণির মানুষ'- উদ্দীপকের এই উক্তির আলোকে মহব্বতনগর গ্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।