“যেন বিশাল সূর্যোদয় হয়েছে, সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে।"- 'লালসালু' উপন্যাসে উল্লিখিত এই উক্তিটি উদ্দীপকের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ?
উত্তর: আওয়ালপুরের পিরের আগমনে মজিদের ম্লান দশার সাথে উদ্দীপকের ডাক্তারে আগমনে মালেক কবিরাজের অবস্থা সাদৃশ্যপূর্ণ হওয়ায় "যেন বিশাল সূর্যোদয় হয়েছে, সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে"- উক্তিটি সামঞ্জস্যপূর্ণ। 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। যুগ যুগ ধরে প্রচলিত কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অশিক্ষার সাথে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব এর মূল আলোচ্য বিষয়। গ্রামীণ জনসমাজের সরলতাকে কেন্দ্র করে ধর্মব্যাবসার স্বরূপ প্রকাশ পেয়েছে এখানে। উদ্দীপকের মালেক কবিরাজ গ্রামের সহজ-সরল মানুষকে ঠকিয়ে অনেক অর্থকড়ি উপার্জন করেছে। তবে তার এ লোক ঠকানো ব্যাবসায় ভাটা পড়ে যখন গ্রামে নতুন ডাক্তার আসে। মালেক কবিরাজ তার বিরুদ্ধে নানা কুৎসা রটনা শুরু করে। 'লালসালু' উপন্যাসে বর্ণিত ধর্মব্যবসায়ী মজিদ গ্রামের সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে ধর্মব্যাবসা চালায়। কিন্তু তার ব্যাবসা ম্লান হয়ে যায় আওয়ালপুরে পির সাহেবের আগমনে। মজিদকে তখন আর লোকে তেমন সমীহ করে না। “যেন বিশাল সূর্যোদয় হয়েছে, সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে"- উক্তিটির মতো নিভুপ্রায় দশা হয় উদ্দীপকের মালেক কবিরাজ ও 'লালসালু' উপন্যাসের মজিদের।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“যেন বিশাল সূর্যোদয় হয়েছে, সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে।…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর