উদ্দীপকে বর্ণিত হোসেন মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের কী ধরনের মিল খুঁজে পাওয়া যায়? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হোসেন মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়। 'লালসালু' উপন্যাসের মজিদের জন্ম শস্যহীন জনবহুল অঞ্চলে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য মজিদ চালচুলোহীন অবস্থায় মহব্বতনগর গ্রামে আসে। মাজার প্রতিষ্ঠা করে ধীরে ধীরে তার ঘরবাড়ি, জমি জিরত সব হয়। উদ্দীপকের হোসেন মিয়াও কেতুপুর গ্রামের আদি বাসিন্দা নয়। চালচুলোহীন অবস্থায় সে এখানে আসে। ধীরে ধীরে তার সব হয়। এখন সে নিজের পানসি নৌকায় পদ্মা পাড়ি দেয়। 'লালসালু' উপন্যাসের মজিদও মহব্বতনগর গ্রামের আদি বাসিন্দা নয়। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে ভাগ্য পরিবর্তনের জন্য সে মহব্বতনগর গ্রামে আসে। এখানকার সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে গ্রামের নীতিনির্ধারক হয়ে বসে। এখন সে সচ্ছল ব্যক্তি। এভাবে উদ্দীপকের হোসেন মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের প্রতিষ্ঠার মিল রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হোসেন মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর