"অস্তিত্বের সংকট মোকাবিলায় মজিদ ও হোসেন মিয়া দৃঢ় হলেও দুজনের কৌশল ও পরিণতি ভিন্ন।”- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: "অস্তিত্বের সংকট মোকাবিলায় মজিদ ও হোসেন মিয়া দৃঢ় হলেও দুজনের কৌশল ও পরিণতি ভিন্ন”- মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের পটভূমি- গ্রামীণ সমাজ, বিষয়- সামাজিক রীতি-নীতি ও প্রচলিত ধারণা-বিশ্বাস। চরিত্রসমূহ একদিকে কুসংস্কারাচ্ছন্ন, ধর্মভীরু, শোষিত, দরিদ্র গ্রামবাসী অন্যদিকে শঠ, প্রতারক, ধর্মব্যবসায়ী ও শোষক ভূস্বামী। উদ্দীপকে জীবিকার তাড়নায় হোসেন মিয়া অন্যত্র গমন করে সদুপায় অবলম্বন করে ভাগ্যের পরিবর্তন করে। সে প্রতারণা করে না, বরং প্রয়োজনে পরোপকার করে। অন্যদিকে 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণার জাল বিস্তার করে। সে পুরোনো এক কবরকে পিরের মাজাররূপে প্রতিষ্ঠা করে এবং মাজারকে কেন্দ্র করে ব্যাবসা শুরু করে। মাজারের আয় দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই মজিদ ঘরবাড়ি ও জমিজমার মালিক হয়ে ওঠে। 'লালসালু' উপন্যাসে কুসংস্কার, শঠতা, প্রতারণা ও অন্ধবিশ্বাসের প্রতীক হলো মজিদ। প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে সে টিকিয়ে রাখতে চায়, চায় অপ্রতিহত ক্ষমতার অধিকারী হতে। এজন্য যেকোনো কাজ করতেই প্রস্তুত, তা যতই নীতিহীন বা-অমানবিক হোক। কিন্তু উদ্দীপকের হোসেন মিয়ার অস্তিত্ব মোকাবিলার প্রধান হাতিয়ার সততা, পরোপকার ও পরিশ্রম। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"অস্তিত্বের সংকট মোকাবিলায় মজিদ ও হোসেন মিয়া দৃঢ় হলেও দুজনের কৌশল ও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর