"প্রসঙ্গ ভিন্ন হলেও উদ্দীপকের সহেলি এবং উপন্যাসের জমিলা প্রতিবাদী চরিত্র।"- উদ্দীপক ও উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "প্রসঙ্গ ভিন্ন হলেও উদ্দীপকের সহেলি এবং উপন্যাসের জমিলা প্রতিবাদী চরিত্র"- উদ্দীপক ও উপন্যাসের আলোকে মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসে নিঃসন্তান মজিদের সন্তান কামনাসূত্রে তার দ্বিতীয় স্ত্রীরূপে আগমন ঘটে জমিলার। নিজ স্ত্রী জমিলা একসময় তার অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়ায়। উদ্দীপকের কিশোরী সহেলির কুসংস্কারাচ্ছন্ন কবিরাজের সাথে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে হয়। স্বামীর ধর্মীয় রীতির বাড়াবাড়ি তার ভালো লাগে না। একদিন স্বামীর প্রতারণার প্রতিবাদ করে। ফলশ্রুতিতে স্বামী তাকে শাসন করলে সে ঘর ছেড়ে অজানায় পাড়ি জমায়। অপরদিকে 'লালসালু' উপন্যাসের জমিলার বিয়ে হয় ধর্মব্যবসায়ী মজিদের সাথে। কিন্তু মজিরের শক্তির উৎস মাজারের ব্যাপারে সে শ্রদ্ধাশীল কিংবা ভীতিবিহ্বল নয়। বরং মজিদ তাকে শাসন করতে এলে সে তার মুখে থুথু দেয়। উদ্দীপকের সহেলি স্বামীর ভণ্ডামি, মেনে না নিয়ে তার প্রতিবাদ করে। অন্যায়ের বিরুদ্ধে এরূপ প্রতিবাদের দৃশ্য 'লালসালু' উপন্যাসে জমিলার মাঝেও দেখা যায়। তাকে শাসনের ব্যাপারে মজিদের সকল উদ্যোগই তার কাছে অত্যাচার বলে মনে হয় এবং অত্যাচার থেকে মুক্তিলাভের জন্য তার মুখে থুথু নিক্ষেপ করে। স্ত্রীর এই আচরণ মজিদের অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়ায়। সর্বোপরি বলা যায়, উপন্যাসের জমিলা ও উদ্দীপকের সহেলি উভয়ই অন্যায়ের প্রতিবাদ করে। অর্থাৎ প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"প্রসঙ্গ ভিন্ন হলেও উদ্দীপকের সহেলি এবং উপন্যাসের জমিলা প্রতিবাদী চ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর