"দুনিয়াটা বড়ো বিচিত্র জায়গা। সময়-অসময়ে মিথ্যে কথা না বললে নয়।"- উক্তিটি বুঝিয়ে লেখো।
উত্তর: "দুনিয়াটা বড় বিচিত্র জায়গা।"- দুনিয়ায় বাস করতে গেলে সময়ে-অসময়ে মিথ্যা কথা না বললেই নয় এ প্রসঙ্গে মজিদ এ উক্তিটি করেছে। 'লালসালু' উপন্যাসের ঘটনাংশে মজিদ মহব্বতনগরের আহত লোকদের দেখতে করিমগঞ্জ হাসপাতালে যায়। অসুস্থ লোকদের দেখাশোনা করে গ্রামে ফিরে এসে মজিদ গুরুতর আহত কালু মিয়ার বাপকে বলে, সেখানে তার ছেলের সেবা-যত্ন ও ওষুধ-পথ্যের কোনো অভাব নেই। কারণ হাসপাতালের ডাক্তার তার মুরিদ। এ কথাটা অবশ্য মিথ্যা, তবু মজিদ জেনে-শুনে মিথ্যা কথা বলে। কারণ তার মতে, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। এখানে সময়ে-অসময়ে মিথ্যা কথা না বললে চলে না।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"দুনিয়াটা বড়ো বিচিত্র জায়গা। সময়-অসময়ে মিথ্যে কথা না বললে নয়।"- উক্তিটি বুঝিয়ে লেখো।
উত্তর