শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সহেলির সঙ্গে উপন্যাসের জমিলা চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের সহেলির সঙ্গে উপন্যাসের জমিলার সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান। 'লালসালু' উপন্যাসে শোষণের প্রতিভূ মজিদ। অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভের পর নিঃসন্তান জীবনে সে ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার শূন্যতা উপলব্ধি করে। এই শূন্যতা পূরণের অভিপ্রায়ে অল্পবয়সি জমিলাকে বিয়ে করে। 'লালসালু' উপন্যাসে মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলা চরিত্রে কৈশোরের চপলতাই প্রধান। ধর্মকর্ম পালন এবং স্বামীর নির্দেশ পালন উভয় ক্ষেত্রেই তার মধ্য দায়িত্ববোধ বা সচেতনতার অভাব দেখা দেয়। মাজারে সংঘটিত জিকির তার কাছে পবিত্রতার প্রতীক নয়, বরং কৌতূহলের বিষয়। তার এই উদাসীনতার কারণে মজিদ শাস্তি দিলেও সে ভীতিবিহ্বল নয়। উদ্দীপকের সহেলির মাঝেও কৈশোরের এরূপ বৈশিষ্ট্য বিদ্যমান। কুসংস্কারাচ্ছন্ন স্বামী কবিরাজের ধ্যান-ধারণা, ধর্মীয় অনুশাসনের বাইরে কৈশোরের চঞ্চলতাই তার চরিত্রে বিদ্যমান। কিন্তু স্বামীর শাসনের জের ধরে বাড়ি ছাড়ার ঘটনাটি উপন্যাসের জমিলার সাথে ঘটেনি। সুতরাং বলা যায়, উদ্দীপকের সহেলির সঙ্গে উপন্যাসের জমিলার সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের সহেলির সঙ্গে উপন্যাসের জমিলা চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য ব…

উদ্দীপক

বরইচারা গ্রামের দুরন্ত সহেলি কৈশোর ছেড়ে যৌবনে পদার্পণের মুহূর্তে নিজ ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী হয়ে নেয়ামত কবিরাজের ঘরে আসে। কুসংস্কারাচ্ছন্ন নেয়ামত কবিরাজের সংসার কঠোর নিয়ম-কানুন, ধর্মীয় অনুশাসন ও পুরাতন ধ্যান-ধারণার মাধ্যমে পরিচালিত হয়। সহেলি কথার কথায় হাসে। নিত্য-নতুন সাজ-গোজ করতে এবং রঙ্গ-তামাশায় মেতে থাকতে সে পছন্দ করে। কবিরাজের ধর্মীয় রীতি-নীতির বাড়াবাড়ি তার ভালো লাগে না। চিকিৎসার নামে এক রাতে কবিরাজের ভণ্ডামির প্রতিবাদ করলে স্বামী তাকে প্রহার করে। সেই রাতেই সহেলি বাড়ি ছেড়ে নিরুদ্দেশ যাত্রা করে।

উত্তর

মজিদ কোরআনের আন নূর সুরা খানিকটা কেরাত করে শোনায়।

উত্তর

"দুনিয়াটা বড় বিচিত্র জায়গা।"- দুনিয়ায় বাস করতে গেলে সময়ে-অসময়ে মিথ্যা কথা না বললেই নয় এ প্রসঙ্গে মজিদ এ উক্তিটি করেছে। 'লালসালু' উপন্যাসের ঘটনাংশে মজিদ মহব্বতনগরের আহত লোকদের দেখতে করিমগঞ্জ হাসপাতালে যায়। অসুস্থ লোকদের দেখাশোনা করে গ্রামে ফিরে এসে মজিদ গুরুতর আহত কালু মিয়ার বাপকে বলে, সেখানে তার ছেলের সেবা-যত্ন ও ওষুধ-পথ্যের কোনো অভাব নেই। কারণ হাসপাতালের ডাক্তার তার মুরিদ। এ কথাটা অবশ্য মিথ্যা, তবু মজিদ জেনে-শুনে মিথ্যা কথা বলে। কারণ তার মতে, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। এখানে সময়ে-অসময়ে মিথ্যা কথা না বললে চলে না।

উত্তর

উদ্দীপকের সহেলির সঙ্গে উপন্যাসের জমিলার সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান। 'লালসালু' উপন্যাসে শোষণের প্রতিভূ মজিদ। অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভের পর নিঃসন্তান জীবনে সে ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার শূন্যতা উপলব্ধি করে। এই শূন্যতা পূরণের অভিপ্রায়ে অল্পবয়সি জমিলাকে বিয়ে করে। 'লালসালু' উপন্যাসে মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলা চরিত্রে কৈশোরের চপলতাই প্রধান। ধর্মকর্ম পালন এবং স্বামীর নির্দেশ পালন উভয় ক্ষেত্রেই তার মধ্য দায়িত্ববোধ বা সচেতনতার অভাব দেখা দেয়। মাজারে সংঘটিত জিকির তার কাছে পবিত্রতার প্রতীক নয়, বরং কৌতূহলের বিষয়। তার এই উদাসীনতার কারণে মজিদ শাস্তি দিলেও সে ভীতিবিহ্বল নয়। উদ্দীপকের সহেলির মাঝেও কৈশোরের এরূপ বৈশিষ্ট্য বিদ্যমান। কুসংস্কারাচ্ছন্ন স্বামী কবিরাজের ধ্যান-ধারণা, ধর্মীয় অনুশাসনের বাইরে কৈশোরের চঞ্চলতাই তার চরিত্রে বিদ্যমান। কিন্তু স্বামীর শাসনের জের ধরে বাড়ি ছাড়ার ঘটনাটি উপন্যাসের জমিলার সাথে ঘটেনি। সুতরাং বলা যায়, উদ্দীপকের সহেলির সঙ্গে উপন্যাসের জমিলার সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান।

উত্তর

"প্রসঙ্গ ভিন্ন হলেও উদ্দীপকের সহেলি এবং উপন্যাসের জমিলা প্রতিবাদী চরিত্র"- উদ্দীপক ও উপন্যাসের আলোকে মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসে নিঃসন্তান মজিদের সন্তান কামনাসূত্রে তার দ্বিতীয় স্ত্রীরূপে আগমন ঘটে জমিলার। নিজ স্ত্রী জমিলা একসময় তার অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়ায়। উদ্দীপকের কিশোরী সহেলির কুসংস্কারাচ্ছন্ন কবিরাজের সাথে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে হয়। স্বামীর ধর্মীয় রীতির বাড়াবাড়ি তার ভালো লাগে না। একদিন স্বামীর প্রতারণার প্রতিবাদ করে। ফলশ্রুতিতে স্বামী তাকে শাসন করলে সে ঘর ছেড়ে অজানায় পাড়ি জমায়। অপরদিকে 'লালসালু' উপন্যাসের জমিলার বিয়ে হয় ধর্মব্যবসায়ী মজিদের সাথে। কিন্তু মজিরের শক্তির উৎস মাজারের ব্যাপারে সে শ্রদ্ধাশীল কিংবা ভীতিবিহ্বল নয়। বরং মজিদ তাকে শাসন করতে এলে সে তার মুখে থুথু দেয়। উদ্দীপকের সহেলি স্বামীর ভণ্ডামি, মেনে না নিয়ে তার প্রতিবাদ করে। অন্যায়ের বিরুদ্ধে এরূপ প্রতিবাদের দৃশ্য 'লালসালু' উপন্যাসে জমিলার মাঝেও দেখা যায়। তাকে শাসনের ব্যাপারে মজিদের সকল উদ্যোগই তার কাছে অত্যাচার বলে মনে হয় এবং অত্যাচার থেকে মুক্তিলাভের জন্য তার মুখে থুথু নিক্ষেপ করে। স্ত্রীর এই আচরণ মজিদের অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়ায়। সর্বোপরি বলা যায়, উপন্যাসের জমিলা ও উদ্দীপকের সহেলি উভয়ই অন্যায়ের প্রতিবাদ করে। অর্থাৎ প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।