শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব মহব্বতনগর গ্রামের ভাগ্য পরিবর্তন না হওয়ার একমাত্র কারণ।" মন্তব্যটি বিচার করো।

উত্তর: "উদ্দীপকের ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব মহব্বতনগর গ্রামের ভাগ্য পরিবর্তন না হওয়ার একমাত্র কারণ"- মন্তব্যটি আংশিক সত্য, কারণ তাদের ভাগ্য পরিবর্তন না হওয়ার জন্য অশিক্ষা ও কুসংস্কারও দায়ী। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামে ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব লক্ষণীয়। তাহের-কাদেরের বাপ মজিদের বিরুদ্ধে দাঁড়ালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকেও ভেঙে দেয় মজিদ। খালেক ব্যাপারী প্রভাবশালী হয়েও মজিদের সঙ্গে আপস করে। এসব দৃঢ়চেতা চরিত্রের প্রভাব গ্রামের অবস্থা অপরিবর্তিত রাখতে ভূমিকা রেখেছে। উদ্দীপকে হানিফের নেতৃত্বে তরুণরা দৃঢ়চেতা হয়ে গ্রন্থাগার করার উদ্যোগ নেয়। সলেমান মেম্বারের বাধা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যায়। কিন্তু উপন্যাসে মহব্বতনগরে এমন কোনো দৃঢ়চেতা চরিত্র নেই। আওয়ালপুরের পির সাহেবের মতো প্রতিদ্বন্দ্বী শক্তি এলেও গ্রামবাসীরা মজিদের ভয়ে তাকে গ্রহণ করে না। 'লালসালু' উপন্যাসে গ্রামের ভাগ্য পরিবর্তন না হওয়ার পেছনে শুধু ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব নয়, বরং আরও কিছু কারণ দায়ী। গ্রামবাসীর অন্ধবিশ্বাস ও কুসংস্কার তাদেরকে মজিদের প্রতারণা চিনতে বাধা দেয়। অর্থনৈতিক দুরবস্থা ও দারিদ্র্য তাদেরকে মজিদের ওপর নির্ভরশীল করে তোলে। শিক্ষার অভাব ও সামাজিক সচেতনতার অভাবে তারা নিজেদের অবস্থা বুঝতে পারে না। সামগ্রিকভাবে মহব্বতনগর গ্রামের করুণ পরিণতির পেছনে ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব যেমন দায়ী, তেমনই দায়ী অন্ধবিশ্বাস, দারিদ্র্য, শিক্ষার অভাব ও সামাজিক কাঠামোর দুর্বলতা।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"উদ্দীপকের ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব মহব্বতনগর গ্রামের ভাগ্য …

উদ্দীপক

কাছুটিয়া গ্রামে একদল তরুণ একটি গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিল। এরা সবাই ঢাকাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র। নেতৃত্বে আছে হানিফ। ইতোমধ্যে সে ঢাকাতে ও এলাকায় ঘুরে ঘুরে শ পাঁচেক বই সংগ্রহ করে ফেলেছে। প্রথমে জমি খুঁজে না পেলেও পরে জায়গা দিতে রাজি হয়েছে কাছুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আলী। ছেলেগুলো পুরোদমে কাজ শুরু করে দিল। আপাতত তৈরি হবে ইটের গাঁথুনি দিয়ে টিনের চালা। বিষয়টা নিয়ে সলেমান মেম্বার ভেতরে ভেতরে খুব চটে আছে। ছেলেরাও তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। কারণ, কিছুদিন আগে হানিফ মেম্বারকে এ বিষয়ে বললে সে বলেছে, 'ঢাকাতে আছো ঢাকাতে থাকো, গ্রামের ব্যাপারে মাতব্বরি করার দরকার নাই।' কিন্তু ছেলেরা যখন কাজ পুরোদমে শুরু করে দিল, সে পড়ে গেল চিন্তায়। এর আগে গ্রামে তার মতের বিরুদ্ধে কিছুই হয়নি।

উত্তর

'নলি' শব্দের অর্থ জাহাজে চড়ার অনুমতিপত্র।

উত্তর

"ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।”- এখানে মজিদকে উপেক্ষা করে আওয়ালপুরের পিরের কাছ থেকে পড়াপানি আনার বিষয়টিকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা নিঃসন্তান। সে সন্তান কামনায় ব্যাকুল। একটি সন্তানের আশায় সে আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া পেতে চেয়েছে। স্ত্রীর কথায় খালেক ব্যাপারী ধলা মিয়াকে পানিপড়া আনতে পাঠায়। কিন্তু সে আওয়ালপুরের পিরের কাছে না গিয়ে মজিদের কাছে যায় পানিপড়া আনতে। গ্রামের মোদাচ্ছের পিরের খাদেম মজিদকে মা জানিয়ে আওয়ালপুরের পিরের কাছে যাওয়ার বিষয়টি মজিদের কাছে অপমানের মনে হয়েছে। মজিদের রাগ দেখে তার কাছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো মনে হয়েছে।

উত্তর

এ উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে 'লালসালু' উপন্যাসের যুবক আক্কাস মিয়ার স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ এবং মজিদের সেখানে বাধা দেওয়ার ঘটনার তুলনীয় দিক বিদ্যমান। লালসালু' উপন্যাসে আক্কাস মিয়া নামের এক তরুণ মহব্বতনগর গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু মজিদ তার এই উদ্যোগ মেনে নিতে পারে না। মজিদ গ্রামবাসীর সামনে আক্কাসকে অপমানিত করে এবং তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভন্ডুল করে দেয়। মজিদের ভয় ছিল, শিক্ষার প্রসার ঘটলে নিজের প্রতারণা ও শোষণের ব্যবস্থা ভেঙে পড়বে। উদ্দীপকের হানিফের নেতৃত্বে তরুণরা গ্রন্থাগাব নির্মাণের ইতিবাচক উদ্যোগ নেয়। অন্যদিকে সলেমান মেম্বার এই উদ্যোগের বিরোধিতা করে এবং ছেলেরা তাতে গুরুত্ব না দেওয়ায় সে ভেতরে ভেতরে চটে যায়। তেমনই 'লালসালু' উপন্যাসে আক্কাস মিয়ার স্কুল প্রতিষ্ঠার ইতিবাচক উদ্যোগক মজিদ বাধা দেয় এবং আক্কাসকে অপমানিত করে। সলেমান মেম্বার নিজের মতের বাইরে কিছুই হতে দিতে চায় না। মজিদও তেমনই নিজের একচ্ছত্র প্রভাব ও কর্তৃত্ব বজায় রাখতে চায়। উভয় ক্ষেত্রেই সমাজের অন্ধকার শক্তি ও স্বার্থান্বেষী মহল ইতিবাচক ও শিক্ষামূলক উদ্যোগকে বাধা দেয়। কারণ তারা জানে, শিক্ষার আলো তাদের অন্ধকার ব্যবসা ধ্বংস করে দেবে।

উত্তর

"উদ্দীপকের ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব মহব্বতনগর গ্রামের ভাগ্য পরিবর্তন না হওয়ার একমাত্র কারণ"- মন্তব্যটি আংশিক সত্য, কারণ তাদের ভাগ্য পরিবর্তন না হওয়ার জন্য অশিক্ষা ও কুসংস্কারও দায়ী। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামে ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব লক্ষণীয়। তাহের-কাদেরের বাপ মজিদের বিরুদ্ধে দাঁড়ালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকেও ভেঙে দেয় মজিদ। খালেক ব্যাপারী প্রভাবশালী হয়েও মজিদের সঙ্গে আপস করে। এসব দৃঢ়চেতা চরিত্রের প্রভাব গ্রামের অবস্থা অপরিবর্তিত রাখতে ভূমিকা রেখেছে। উদ্দীপকে হানিফের নেতৃত্বে তরুণরা দৃঢ়চেতা হয়ে গ্রন্থাগার করার উদ্যোগ নেয়। সলেমান মেম্বারের বাধা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যায়। কিন্তু উপন্যাসে মহব্বতনগরে এমন কোনো দৃঢ়চেতা চরিত্র নেই। আওয়ালপুরের পির সাহেবের মতো প্রতিদ্বন্দ্বী শক্তি এলেও গ্রামবাসীরা মজিদের ভয়ে তাকে গ্রহণ করে না। 'লালসালু' উপন্যাসে গ্রামের ভাগ্য পরিবর্তন না হওয়ার পেছনে শুধু ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব নয়, বরং আরও কিছু কারণ দায়ী। গ্রামবাসীর অন্ধবিশ্বাস ও কুসংস্কার তাদেরকে মজিদের প্রতারণা চিনতে বাধা দেয়। অর্থনৈতিক দুরবস্থা ও দারিদ্র্য তাদেরকে মজিদের ওপর নির্ভরশীল করে তোলে। শিক্ষার অভাব ও সামাজিক সচেতনতার অভাবে তারা নিজেদের অবস্থা বুঝতে পারে না। সামগ্রিকভাবে মহব্বতনগর গ্রামের করুণ পরিণতির পেছনে ইতিবাচক ও দৃঢ়চেতা চরিত্রের অভাব যেমন দায়ী, তেমনই দায়ী অন্ধবিশ্বাস, দারিদ্র্য, শিক্ষার অভাব ও সামাজিক কাঠামোর দুর্বলতা।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।