উদ্দীপকের বিষয়বস্তুর সাথে 'লালসালু' উপন্যাসে উল্লিখিত ঘটনার তুলনীয় দিক বর্ণনা করো।
উত্তর: এ উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে 'লালসালু' উপন্যাসের যুবক আক্কাস মিয়ার স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ এবং মজিদের সেখানে বাধা দেওয়ার ঘটনার তুলনীয় দিক বিদ্যমান। লালসালু' উপন্যাসে আক্কাস মিয়া নামের এক তরুণ মহব্বতনগর গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু মজিদ তার এই উদ্যোগ মেনে নিতে পারে না। মজিদ গ্রামবাসীর সামনে আক্কাসকে অপমানিত করে এবং তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভন্ডুল করে দেয়। মজিদের ভয় ছিল, শিক্ষার প্রসার ঘটলে নিজের প্রতারণা ও শোষণের ব্যবস্থা ভেঙে পড়বে। উদ্দীপকের হানিফের নেতৃত্বে তরুণরা গ্রন্থাগাব নির্মাণের ইতিবাচক উদ্যোগ নেয়। অন্যদিকে সলেমান মেম্বার এই উদ্যোগের বিরোধিতা করে এবং ছেলেরা তাতে গুরুত্ব না দেওয়ায় সে ভেতরে ভেতরে চটে যায়। তেমনই 'লালসালু' উপন্যাসে আক্কাস মিয়ার স্কুল প্রতিষ্ঠার ইতিবাচক উদ্যোগক মজিদ বাধা দেয় এবং আক্কাসকে অপমানিত করে। সলেমান মেম্বার নিজের মতের বাইরে কিছুই হতে দিতে চায় না। মজিদও তেমনই নিজের একচ্ছত্র প্রভাব ও কর্তৃত্ব বজায় রাখতে চায়। উভয় ক্ষেত্রেই সমাজের অন্ধকার শক্তি ও স্বার্থান্বেষী মহল ইতিবাচক ও শিক্ষামূলক উদ্যোগকে বাধা দেয়। কারণ তারা জানে, শিক্ষার আলো তাদের অন্ধকার ব্যবসা ধ্বংস করে দেবে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তুর সাথে 'লালসালু' উপন্যাসে উল্লিখিত ঘটনার তুলনীয় …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর