"দুনিয়ায় সচ্ছলভাবে দু-বেলা খেয়ে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক।” ব্যাখ্যা করো।
উত্তর: পাছে তার ভণ্ডামি ধরা পড়ে যায়- এই ভয়ে ও সন্দেহের জন্য মজিদের খেলাকে সাংঘাতিক বলা হয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদ ঠিকই জানে প্রাণধর্মের জাঁতাকলে পিষ্ট হবে একদিন তার প্রথা ধর্ম। সকল বাধা ছিঁড়ে একদিন সত্য বেরিয়ে আসবে। সে বোঝে যেদিন মানুষ সজাগ হবে সেদিন তার মিথ্যার ফাঁদ, ভণ্ডামির দিন শেষ হবে। তাই সে দুবেলা খেয়ে বাঁচার জন্য কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীদের নিয়ে যে খেলায় নেমেছে তা বড়োই সাংঘাতিক।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"দুনিয়ায় সচ্ছলভাবে দু-বেলা খেয়ে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক।” ব্যাখ্যা করো।
উত্তর