উদ্দীপকের পির ফকির শাহ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা করো।
উত্তর: চারিত্রিক বৈশিষ্ট্য ও স্বভাবধর্মের দিক থেকে উদ্দীপকের পির ফকির শাহ 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের প্রতিনিধি। 'লালসালু' উপন্যাসে শস্যহীন জনবহুল অঞ্চল থেকে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার জন্য মহব্বতনগর গ্রামে এসে আশ্রয় নেয় মজিদ। একটি পরিত্যক্ত প্রাচীন কবরকে কেন্দ্র করে সাধারণ মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে গড়ে তোলে ধর্মব্যাবসা। লোক ঠকিয়ে নিজের স্বার্থসিদ্ধি করাই তার মূল উদ্দেশ্য। 'লালসালু' উপন্যাসের মজিদ একজন প্রতারক, ধর্মব্যবসায়ী। সে ধর্মের নাম করে মহব্বতনগর গ্রামের মানুষদের ভয় দেখায়। যেদিন মাজারে জিকির থাকে সেদিন মজিদ লম্বা সাদা আলখাল্লা পরে। তার আওয়াজ বিচিত্রতর হতে থাকে। জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে পড়ে। তখন হট্টগোল করে মানুষ মজিদের পায়ে চুম্বন করে, হাহাকার করে মানুষ তখন তার প্রতি আরও অনুরক্ত হয়। তারা ভাবে গভীর ধ্যানে সে আচ্ছন্ন হয়ে আছে। উদ্দীপকের পির সাহেবও ধর্মভীরু মানুষদের ঠকায়। জব্বার অজুহাতে শারীরিক স্বস্তির জন্য হাত-পা টিপিয়ে নেয়। মিথ্যা চিৎকার করে মানুষকে ভয় দেখিয়ে নিজের প্রভাব বৃদ্ধি করে। হঠকারিতা, ভণ্ডামি ও প্রতারণার দিক দিয়ে উদ্দীপকের পির সাহেব 'লালসালু' উপন্যাসের মজিদের প্রতিনিধি।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের পির ফকির শাহ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর