'লালসালু' উপন্যাসের প্রধান দুই চিত্র ছকে উপস্থাপিত।” উক্তিটির সপক্ষে তোমার মতামত তুলে ধরো।
উত্তর: 'লালসালু' উপন্যাসের সমাজ ও সংস্কার উদ্দীপকের ছকে ফুটে ওঠায়, 'লালসালু' উপন্যাসের প্রধান দুই চিত্র ছকে উপস্থাপিত-মন্তব্যটি যথার্থ। 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এ উপন্যাসে তৎকালীন সমাজব্যবস্থা নানা দিক নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর প্রধান দুটি হলো সামাজিক শ্রেণি ও ধর্মীয় সংস্কার। উদ্দীপকের ছকে সমাজ ও ধর্মের চিত্র ফুটে উঠেছে। অর্থনীতির ওপর ভিত্তি করে অন্ত্যজ শ্রেণি ও উচ্চ শ্রেণি গঠিত হয়। অপরদিকে ধর্ম গড়ে উঠেছে অন্ধবিশ্বাস, পির ও মাজারপ্রীতির ওপর ভিত্তি করে। 'লালসালু' উপন্যাসেও দেখানো হয়েছে সমাজে দুই শ্রেণি যথা: চাষি ও উচ্চশ্রেণির মাতব্বর খালেক ব্যাপারী। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ঝাড়ফুঁক' পানিপড়া এবং পির ও মাজারপ্রীতি এসব শ্রেণিবিন্যাস লক্ষণীয়। উদ্দীপকের চিত্রে 'লালসালু' উপন্যাসের যে চিত্র দেখানো হয়েছে তা এ উপন্যাসের দুটি প্রধান চিত্র। এ উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অশিক্ষার সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। সামাজিক শ্রেণির দিক থেকেও এ উপন্যাসের চরিত্রদ্বয় দুই ভাগে বিভক্ত। একটি ভাগ অন্ত্যজ শ্রেণি, যাদের অধিকাংশ কৃষিকাজে নিয়েজিত। অপরটি হলো গ্রামের মাতব্বর, যে উচ্চশ্রেণির অন্তর্গত। সমাজে অশিক্ষার দরুন চিকিৎসায় তারা পানিপড়া, ঝাড়ফুঁকের ওপর নির্ভরশীল, যা তাদের অন্ধবিশ্বাসকে নির্দেশ করে। মজিদ প্রতিষ্ঠিত মাজারের প্রতি কেউ কেউ আসক্ত, আবার কেউ কেউ আওয়ালপুরের পিরের ভক্ত। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'লালসালু' উপন্যাসের প্রধান দুই চিত্র ছকে উপস্থাপিত।” উক্তিটির সপক্ষ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর