উদ্দীপকের ছকে 'লালসালু' উপন্যাসের মানুষের ধর্মচিন্তা কীভাবে ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ছকে 'লালসালু' উপন্যাসে বর্ণিত মহব্বতনগর গ্রামের মানুষে অন্ধবিশ্বাস ও মাজারভীতির মাধ্যমে ধর্মচিন্তার দিকটি ফুটে উঠেছে। 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এ উপন্যাসের ভিত্তিভূমি মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে পুঁজি করে ধর্মব্যাবসা শুরু করে প্রতারক মজিদ। উদ্দীপকের ছকে বর্ণিত হয়েছে ধর্মচিন্তার দুটি দিক তথা অন্ধবিশ্বাস ও মাজারপ্রীতি। ধর্মের সঠিক জ্ঞান না থাকায় সাধারণ মানুষের মনকে আচ্ছন্ন করে আছে ধর্মীয় কুসংস্কার। 'লালসালু' উপন্যাসে বর্ণিত মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত। তাদের মনে বাসা বেঁধে আছে কুসংস্কার, অন্ধবিশ্বাস। এসব কাজে লাগিয়ে মজিদ তাদের মধ্যে মাজারভীতি সঞ্চারিত করতে সক্ষম হয়। 'লালসালু' উপন্যাসে বর্ণিত উক্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস, পির ও মাজারপ্রীতির সঙ্গে উদ্দীপকটি সম্পৃক্ত।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের ছকে 'লালসালু' উপন্যাসের মানুষের ধর্মচিন্তা কীভাবে ফুটে উঠ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর