রহিমার আর্তনাদের কারণ সপ্রসঙ্গ লেখো।
উত্তর: জমিলা রাগের বশে মজিদের মুখে থুথু দেওয়ায় রহিমা আর্তনাদ করে ওঠে। রহিমা বিশালদেহী অথচ সহজ-সরল এক নারী। মাজারের খাদেম মজিদ তাকে বিয়ে করে। সরল এই নারীর বিশ্বাসকে পুঁজি করে মজিদ তার মনে কুসংস্কারের উঁচু পর্বত তৈরি করে। রহিমার এই কুসংস্কারের পাহাড়ে ভাঙন ধরায় জমিলার প্রতিবাদী সত্তা। মজিদ জমিলাকে শাস্তি দিতে তাকে মাজারের দিকে টেনেহিঁচড়ে নিতে গেলে সে মজিদের মুখে থুথু দেয়। মাজারের খাদেম আল্লাহভক্ত মজিদের সাথে এমন বেয়াদবি করায় রহিমা ভয়ে আর্তনাদ করে ওঠে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
রহিমার আর্তনাদের কারণ সপ্রসঙ্গ লেখো।
উত্তর