উদ্দীপকের বিষয়ের সঙ্গে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্যগত দিক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিষয়ের সঙ্গে 'লালসালু' উপন্যাসে বর্ণিত অস্তিত্ব রক্ষায় মজিদের শঠতার পথ বেছে নেওয়ার বিষয়ের সাদৃশ্য রয়েছে। 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এ উপন্যাসের কেন্দ্রীয় বিষয় যুগ যুগ ধরে চলমান কুসংস্কারাচ্ছন্ন, অন্ধবিশ্বাসের সাথে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামের সাধারণ মানুষের সারল্য ও বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে ভণ্ড ও প্রতারক মজিদ। উদ্দীপকে বর্ণিত হয়েছে সহায়-সম্বলহীন ইয়ার আলীর অস্তিত্ব রক্ষায় মানুষের বিশ্বাসকে কাজে লাগানো। নদীভাঙনে সব হারিয়ে সে তার পোষা টিয়ে পাখি নিয়ে মানুষের ভাগ্য গণনার নামে প্রতারণার ফাঁদ পেতেছে। 'লালসালু' উপন্যাসে বর্ণিত মজিদও শস্যহীন দেশে জন্মগ্রহণ করে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য সে মহব্বতনগর গ্রামের মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণার জাল বিছায়। বিষয়টি উদ্দীপকের ইয়ার আলীর অস্তিত্ব রক্ষার সংগ্রামের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের বিষয়ের সঙ্গে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্যগত দিক ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর